Saturday, April 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসেন্ট্রাল শরিয়াহ বোর্ডের সেমিনার অনুষ্ঠিত

সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের সেমিনার অনুষ্ঠিত

সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের (সিএসবিআইবি) উদ্যোগে ‘হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইন ইসলামিক ব্যাংকিং : বাংলাদেশ পার্সপেক্টিভ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে সিএসবিআইবির কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে ছয় মাসব্যাপী ‘সার্টিফিকেট কোর্স অন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স’ (সিআইবিএফ) কোর্স সম্পন্নকারী (চতুর্থ ব্যাচ) ফেলোদের সার্টিফিকেট দেওয়া হয়।

সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামান, প্রধান আলোচক ছিলেন সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের ফিকাহ কমিটির চেয়ারম্যান প্রিন্সিপাল সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী, বিশেষ অতিথি সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের ভাইস চেয়ারম্যান মাওলানা এম শামাউন আলী, সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমাদ, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসেন, এআইবিএল ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর জেনারেল মো. আবদুল আউয়াল সরকার।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টের ডিরেক্টর ড. মোহাম্মদ আমির হুসেইন এবং স্বাগত বক্তব্য দেন সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের সেক্রেটারি জেনারেল মো. আবদুল্লাহ শরীফ।

এতে বিভিন্ন ব্যাংকের মানবসম্পদ বিভাগের নির্বাহী ও কর্মকর্তাসহ প্রায় ৭০ জন উপস্থিত ছিলেন।
ওয়ার্কশপের দ্বিতীয় পর্বে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড, শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড, এনআরবি ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সফলভাবে সিআইবিএফ কোর্স সম্পন্নকারী মোট ২৩ জন ফেলোকে সার্টিফিকেট দেওয়া হয়। সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার নতুন ফেলোদের অভিনন্দ জানিয়ে কর্মক্ষেত্রে তাদের ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স বিষয়ক অর্জিত জ্ঞানকে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘সেন্ট্রাল শরিয়াহ বোর্ড আগের মতো ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবে। এর মাধ্যমে আপনারা দেশের ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স শিল্পকে আরো শাণিত করতে অবদান রাখবেন। ’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 16 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য