Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরহাজিদের প্রশ্নের জবাব দেবেন ১০০ আলেম

হাজিদের প্রশ্নের জবাব দেবেন ১০০ আলেম

চলতি হজ মৌসুমে হাজিদের বিভিন্ন প্রশ্ন ও ধর্মীয় জিজ্ঞাসার উত্তর দেবেন ১০০ জন নির্বাচিত আলেম। পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদ তাঁদের এই কাজের জন্য মনোনীত করেছে। মসজিদুল হারামের নির্ধারিত ১০টি স্থানে একজন আলেম অবস্থান করবেন। তাঁদের মধ্যে আছেন সম্মানিত বিচারক ও বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বাররা।

এই আলেমদের প্রশ্নোত্তরের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের কাছে হাজিরা সরাসরি প্রশ্ন করতে পারবেন। এ ছাড়া সাতটি পৃথক বুথ থেকে মুঠোফোনের মাধ্যমেও তাঁদের প্রশ্নের উত্তর দেওয়া হবে ২৪ ঘণ্টা।
মসজিদুল হারামের দাওয়াহ বিভাগের পরিচালক মাজিদ আল-মাসউদি বলেন, আলেমরা পবিত্র দুই মসজিদের নির্বাচিত ফাতাওয়ার সঙ্গে সংগতি রেখে উত্তর দেবেন। হজযাত্রী ও মুসল্লিদের ওপর এর ইতিবাচক প্রভাব রয়েছে। আলেমরা হজের নিয়ম-নীতিসংক্রান্ত ফাতাওয়াকে অগ্রাধিকার দেবেন। তাঁরা অনিয়মিত প্রশ্ন, ইজতিহাদি বিষয়—যেখানে মতভিন্নতার সুযোগ আছে তা এবং ঘৃণা ও বিদ্বেষ উসকে দেয় এমন প্রশ্নও এড়িয়ে যাবেন না।

মুসল্লিরা চাইলে রোবটের কাছ থেকেও প্রশ্নের জবাব পেতে পারেন। এটি মাতাফের মূল প্রবেশপথে আছে। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এই রোবট ১১টি ভাষায় মুসল্লিদের প্রশ্নের উত্তর দিতে সক্ষম। যার মধ্যে আছে আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ, রুশ, ফারসি, তুর্কি, মালয়, উর্দু, চায়নিজ, বাংলা ও হাউসা। গত রমজানেও পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদ ৩০ জন আলেমকে নিযুক্ত করেছিল ওমরাহকারীদের প্রশ্নের উত্তর দিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য