Wednesday, June 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরহেফাজতের ওপর নারী অবমাননার অভিযোগ এনে এনসিপির ৩ নেত্রীর লিগ্যাল নোটিশ

হেফাজতের ওপর নারী অবমাননার অভিযোগ এনে এনসিপির ৩ নেত্রীর লিগ্যাল নোটিশ

এবার হেফাজত ইসলাম বাংলাদেশের ওপর নারী অবমাননার অভিযোগ এনে সংগঠনটিকে লিগ্যাল নোটিশ দিয়েছেন এনসিপির তিন নেত্রী।

ওই তিন নেত্রী হলেন, সৈয়দা নীলিমা দোলা, দ্যুতি অরণ্য চৌধুরী এবং নীলা আফরোজ। তারা তিনজনই এনসিপির সদস্য। এ ছাড়াও আরও তিনজন নারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিগ্যাল নোটিশে স্বাক্ষর করেন। তারা হলেন, উম্মে রায়হানা, উম্মে ফারহানা ও ক্যামেলিয়া শারমিন চূড়া।

সোমবার (৫ মে) এনসিপির দুই নেত্রী সৈয়দা নীলিমা দোলা ও দ্যুতি অরণ্য চৌধুরীর দেওয়া এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, নারী সংস্কার কমিশনকে সামনে রেখে, পাবলিক স্পেসে ‘বেশ্যা’ বলার অধিকার কারও নেই, এই মর্মে সোমবার দুপুরে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, নারীদের প্রতি এই ধরনের নিপীড়নের সুযোগ নতুন বাংলাদেশে নেই। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর সেই সুযোগ একেবারেই থাকছে না। জুলাই অভ্যুত্থানে নারীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেই নতুন বাংলাদেশ সবার হবে।

বিবৃতিতে আরও বলা হয়, সরকারের প্রস্তাবে যারা নারী সংস্কার কমিশন গঠন করতে গিয়েছেন এবং কাজ করেছেন তাদেরকে এই ধরনের অপমান বাংলাদেশের নারীদের জন্য ভয়ংকর। নারীর স্বাধীনতা এবং জীবনমানের ওপর যে প্রস্তাব বানানো হয়েছে সেটি নিয়ে দ্বিমত পোষণের সুযোগ থাকছে, কিন্তু গালি দেবার সুযোগ নেই।

হেফাজতকে আওয়ামী লীগের সংগঠন উল্লেখ করে প্রশ্ন তোলা হয়, আওয়ামী সংশ্লিষ্ট সংগঠন কীভাবে জনসম্মুখে সমাবেশ করে? ইসলামি যে আইন দেশে আছে সে অনুযায়ী কী হেফাজতের নেতারা তাদের পরিবারের নারীদের সম্পত্তি দিয়েছেন?

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য