Thursday, July 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর২ বছর পর প্রাণ ফিরে পেল দিল্লির জামে মসজিদ (ছবি)

২ বছর পর প্রাণ ফিরে পেল দিল্লির জামে মসজিদ (ছবি)

গত দুই বছরও রমজান এসেছে অবশ্যই কিন্তু মসজিদে সেই প্রাণচাঞ্চল্য ছিল না, যার মাধ্যমে অনুভব করা যায় যে, এটি পবিত্র রমজান মাস। এর কারণ ছিল করোনা মহামারী, যার প্রাদুর্ভাবের আশঙ্কায় মানুষ সমবেত হতে পারত না।

এ বছরও রমজান এসেছে। রমজানের ইফতার, সাহরি ও তারাবির মাধ্যমে মসজিদে ফিরে এসেছে পুরনো সেই প্রাণ ও ঔজ্জ্বল্য। এই মনোরম দৃশ্য দেখে চোখ জুড়াচ্ছেন ধর্মপ্রাণ মুসুল্লিরা।

দিল্লির ঐতিহাসিক জামে মসজিদেও ইফতার ও তারাবিতে বহু সংখ্যক মুসুল্লির সমাগমে মুখরিত হচ্ছে পরিবেশ। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম কওমি আওয়াজের বিপিন নামে এক ফটোগ্রাফার দিল্লির জামে মসজিদে যান এবং ইফতার ও ইফতার পূর্ব মুহূর্তের বেশ কিছু স্থিরচিত্র ধারণ করেন তিনি।

কওমি আওয়াজের সৌজন্যে দিল্লির রোজাদারদের ও সূর্যাস্তের সময়কার জামে মসজিদের হৃদয়গ্রাহী কয়েকটি স্থিরচিত্র তুলে ধরা হলো-

jame-1
jame--6
jame-3
jame-5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য