Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআফগানিস্তানের নতুন সরকার শরীয়াহ আইন অনুসরণ করবে : তালেবানের সর্বোচ্চ নেতা

আফগানিস্তানের নতুন সরকার শরীয়াহ আইন অনুসরণ করবে : তালেবানের সর্বোচ্চ নেতা

আড়ালে থাকা তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা মঙ্গলবার বলেছেন, আফগানিস্তানের নবগঠিত সরকার শরীয়াহ আইন অনুসরণ করবে। দেশটির ক্ষমতা দখলের পর প্রথম বার্তায় তিনি এ কথা বলেছেন।

খবর এএফপি’র।

ইংরেজি ভাষায় দেয়া এক বিবৃতিতে হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেন, ‘আমি সব দেশবাসীকে নিশ্চিত করছি যে নতুন সরকারের দায়িত্বপ্রাপ্ত নেতারা দেশে ইসলামি শাসন এবং শরীয়াহ আইন অনুসরণ করার ব্যাপারে কঠোরভাবে কাজ করবেন।’

এই নেতা কখনো জনসম্মুখে আসেননি।

আখুন্দজাদা আফগানদের বলেন, নতুন নেতৃত্ব ‘দীর্ঘস্থায়ী শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন’ নিশ্চিত করবে।

তিনি আরো বলেন, ‘লোকজনের দেশ ত্যাগ করার চেষ্টা করা উচিত হবে না।’

আখুন্দজাদা বলেন, ‘কোনো ব্যক্তির সাথে ইসলামিক আমিরাতের কোনো সমস্যা নেই।’

‘আপনারা সকলে এ শাসন ব্যবস্থা ও আফগানিস্তানকে শক্তিশালী করতে অংশগ্রহণ করবেন এবং এভাবে আমরা আমাদের যুদ্ধবিধ্বস্ত দেশকে পুন:গঠিত করবো।’

ধর্মীয় ছুটি চলাকালে দেয়া এ বার্তায় আখুন্দজাদার পাবলিক প্রোফাইলের ব্যাপারে তেমন কিছুই বলা হয়নি।

তালেবান গ্রুপ ক্ষমতা গ্রহণের পর তাদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘তিনি কান্দাহারে রয়েছেন।’

অপর এক মুখপাত্র বলেন, আখুন্দজাদার ‘শিগগিরই’ জনসম্মুখে আসার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য