Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরহিজাব বিরোধী রায় দেশ ও মুসলিমদের জন্য ক্ষতিকর : মাহমুদ মাদানি

হিজাব বিরোধী রায় দেশ ও মুসলিমদের জন্য ক্ষতিকর : মাহমুদ মাদানি

ইসলামে হিজাব অপরিহার্য নয় বলে কর্নাটক হাইকোর্ট যে রায় দিয়েছে তার বিরোধিতা করেছেন জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি। তিনি বলেছেন, এই রায় দেশ ও মুসলিমদের জন্য ক্ষতিকর।

মঙ্গলবার আদালতের বিতর্কিত রায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি এ কথা বলেন।

মাওলানা মাদানি বলেন, এই রায়ের মাধ্যমে দেশে ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি প্রভাব পড়বে। তার মতে- বাস্তবে কোনো সমাজ শুধু আইনের ওপর নির্ভর করে চলে না; বরং তা সামাজিকতা ও ঐতিহ্য উভয়টির দ্বারা গ্রহণযোগ্য হতে হয়।

তিনি বলেন, এই রায়ের মাধ্যমে ধারাবাহিকভাবে নেতিবাচক প্রভাব পড়তে থাকবে, বিশেষত মুসলিম মেয়েদের শিক্ষা ক্ষতিগ্রস্ত হবে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে সৃষ্টি করা এই পরিস্থিতিতে নিজেদের স্বাধীনতা ও নির্ভরতা হারিয়ে ফেলব।

মাওলানা মাদানি বলেন, ভারতে প্রাচীন কাল থেকেই সাংস্কৃতিকভাবে ও ঐতিহ্যগত দিকে থেকে এবং বিশষ করে মুসলিম নারীদের বিশ্বাস ও আকিদায় শত শত বছর ধরে হিজাব ও পর্দার প্রয়োজনীয়তা সাব্যস্ত। এরকম একটি বিষয়কে শুধু আদালতের রায়ের মাধ্যমে মুছে ফেলা সম্ভব নয়।

তিনি গুরুত্বারোপ করে বলেন, যে ধর্মের বিষয়ে রায় দেয়া হবে, সেই ধর্মের আকিদা ও বিশ্বাসের ফায়সালা ওই ধর্মের সংশ্লিষ্ট আলেম ও স্কলাররা দিবেন। আদালত এর মধ্যে নিজের তরফ থেকে পৃথক কৌশল ব্যবহার করতে পারে না।

মাওলানা মাহমুদ মাদানি প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কোনো ধর্মের সাংস্কৃতিক, ঐতিহ্যগত ও বিশ্বাসের বিষয়গুলো সমুন্নতের দায়িত্ব পালন করুন। আর যদি সমস্যার সমাধান আদালতের মাধ্যমে না হয়, তাহলে গণতন্ত্র এসেম্বলি ও পার্লামেন্টকে আইন প্রণয়নের অধিকার দিয়েছে। তাই জাতীয় স্বার্থে আইনী প্রতিষ্ঠানগুলোকে ভূমিকা রাখতে হবে।

তবে মুসলিম যুবকদের তিনি আহ্বান জানিয়ে বলেন, রাস্তা অবরোধ করে বিক্ষোভ না করে এবং আইনকে নিজের হাতে না তুলে নিয়ে; বরং এগুলো এড়িয়ে দৃঢ়তার সাথে ধৈর্য ধারন করো।

সূত্র : কওমী আওয়াজ ও জমিয়তে ওলামায়ে হিন্দের ভেরিফাইড পেজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য