Friday, June 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরনাটোরে ৬৬০০ লিটার সয়াবিন তেল জব্দ, ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা

নাটোরে ৬৬০০ লিটার সয়াবিন তেল জব্দ, ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা

নাটোরের বড়াইগ্রামে পাঁচটি দোকানে অভিযান চালিয়ে ছয় হাজার ৬০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এ সময় দোকানের মালিকদের মোট তিন লাখ ২০ হাজার টাকা জরিমানা করে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শুক্রবার বিকেলে উপজেলার জোনাইল বাজারের এই অভিযান চালানো হয়।

জরিমানা করা দোকানগুলো হলো- মোল্লা স্টোর, রুপম স্টোর, মিতা স্টোর এবং বিল্লাল ও দেবাশীষের দোকান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার বিকেলে উপজেলার জোনাইল বাজারের পাঁচটি দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার ও র‌্যাবের যৌথ দল। এই সময় ওই সব দোকানের গোডাউনে তল্লাশি চালিয়ে তেল জব্দ করে রাতেই ন্যায্য মূল্যে ক্রেতাদের মাঝে বিক্রি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + thirteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য