Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরট্যাটুতে ‘৭৮৬’ লেখা থাকায় কেটে নেয়া হলো মুসলিম যুবকের হাত

ট্যাটুতে ‘৭৮৬’ লেখা থাকায় কেটে নেয়া হলো মুসলিম যুবকের হাত

ভারতের উত্তর প্রদেশে এক যুবকের হাতে মুসলমানদের জন্য পবিত্র সংখ্যা হিসেবে গণ্য করা ‘৭৮৬’ থাকায় তার হাত কেটে নিয়েছে স্থানীয়রা।

উত্তর প্রদেশের বাসিন্দা ইখলাখ সলমনি। ২০২০ সালে চাকরি নিয়ে হরিয়ানার পানিপথে বসবাস শুরু করেন ইখলাখ। তার হাতে একটা ট্যাটু ছিল। যার মূল বিষয় ৭৮৬, অনেকে যাকে ইসলাম ধর্মের পবিত্র সংখ্যা হিসেবে গণ্য করে। কিছু দিন আগে তার হাত কেটে নেয়া হয় বলে পুলিশে অভিযোগ করেন তিনি।

একই দিনে ইখলাখের বিরুদ্ধেও অভিযোগ করা হয়। দাবি, আগস্ট মাসে তিনি নাকি পরিবারের এক নাবালককে যৌন হেনস্তা করেন। পরে ঘটনাস্থল থেকে পালানোর সময় রেললাইনে পড়ে গিয়েছিলেন তিনি। ওই সময় তার হাত ক্ষতিগ্রস্ত হয়। অভিযোগ, পাল্টা অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। শেষ পর্যন্ত আদালত উঠে ঘটনাটি।

কিন্তু আদালতে ইখলাখের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ টেকেনি। তার বিরুদ্ধে দায়ের হওয়া চার্জশিট নিয়ে একাধিক প্রশ্ন তুলেন বিচারপতি। ইখলাখের বিরুদ্ধে যৌন হেনস্তার প্রমাণ মেলেনি। শুধুমাত্র ওই নাবালক, তার বাবা ও আত্মীয়র বয়ানের উপর ভিত্তি করে ওই যুবককে দোষী প্রমাণিত করা যায়নি।

আগস্ট মাসে যৌন হেনস্তা করা হলেও এতদিন বাদে কেন অভিযোগ দায়ের হলো, তা নিয়েও প্রশ্ন তুলেন বিচারপতি। এ প্রসঙ্গে সরকারি আইনজীবীর ব্যাখ্যাও সন্তোষজনক নয় বলে জানান তিনি। স্বাভাবিকভাবে আদালতের রায়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

সূত্র : সংবাদ প্রতিদিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য