Monday, October 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবাজেট ঘোষণার দিন বাড়ল সায়াবিন তেলের দাম

বাজেট ঘোষণার দিন বাড়ল সায়াবিন তেলের দাম

এক মাসের ব্যবধানে আবারো সয়াবিন তেলের দাম প্রতি লিটারে সাত টাকা বাড়িয়েছে সরকার। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০৫ টাকা।

বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার দিন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার নূরুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় এখন থেকে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল খুচরা পর্যায়ে বিক্রি হবে ২০৫ টাকায়। আর ৫ লিটারের বোতলের দাম পড়বে খুচরা পর্যায়ে ৯৯৭ টাকা, যেটি ৯৮৫ টাকায় বিক্রি হচ্ছিল। এ ছাড়া খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮৫ টাকায় বিক্রি হবে। এই তেল প্রতি লিটার ১৮০ টাকায় বিক্রি হচ্ছিল। আর খোলা পাম তেল এখন থেকে প্রতি লিটার ১৫৮ টাকায় বিক্রি হবে।

নির্ধারিত মূল্যের বেশি দামে তেল বিক্রি করলে ভোক্তা অধিকার আইনে ব্যবস্থা নেয়া হবে বলে সেদিন জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − twelve =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য