Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত ২২ হাজার বাড়ি-ঘর

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত ২২ হাজার বাড়ি-ঘর

সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় জন-জীবন বিপর্যস্ত। পুরো জেলা তছনছ করে দিয়ে ধীর গতিতে নামছে বানের পানি। ২৪ ঘণ্টায় পানি নামার গতি ছিল খুব কম। ফলে বেশিরভাগ এলাকা এখনো প্লাবিত। এতে পানিবন্দি থাকা বানভাসিদের দুর্ভোগের শেষ নেই।

শনিবার সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহানগরীর আংশিক, জেলার ১৩টি উপজেলা ও পাঁচটি পৌরসভায় তিন লাখ ৮৯ হাজার ৩২০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২২ হাজার ১৫০টি বাড়ি-ঘর। ফসল নষ্ট হয়েছে ২৮ হাজার ৯৪৫ হেক্টর জমির।

এদিকে, সিলেট নগরী ও আশপাশের এলাকায় গত তিন থেকে চার দিনে বন্যার পানি অনেকটাই কমেছে। পানি কমতে শুরু করায় অনেকেই আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িতে ফিরতে শুরু করেছেন। তবে বর্তমানে রাস্তাঘাটে জমে থাকা বন্যার ময়লা পানি থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে।

এর মধ্যে সিলেট নগরীর শাহজালাল উপশহর এবং তালতলা সড়কসহ বিভিন্ন পাড়া-মহল্লার সড়কগুলোতেও পানি রয়ে গেছে। তবে সবগুলো সড়কেই যানবাহন চলাচল করছে।

এদিকে নগরের যতরপুর, মিরাবাজার, শাহজালাল উপশহর, সোবহানীঘাট, মির্জা জাঙ্গাল, তালতলা, জামতলা, শেখঘাট, ঘাসিটুলা, কুয়ারপাড়, লালাদিঘীর পাড় এলাকার পাড়া-মহল্লার পানি ময়লা ও কালো রং ধারণ করেছে। এসব স্থানে জমে থাকা পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।

সিলেট পাউবোর নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, সিলেটে বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করেছে। তবে ধীরগতিতে পানি নামছে। আর বৃষ্টি না হলে আগামী দুই-এক দিনের মধ্যে পানি আরো কমে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য