Friday, July 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসোমবার থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

সোমবার থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামীকাল সোমবার (২৭ জুন) ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার।

রোববার রাতে সেতু বিভাগের বরাত দিয়ে তথ্য অধিদফতরের এক তথ্য বিবরণীতে বিষয়টি নিশ্চিত করা হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

এর আগে রোববার সকাল থেকে সেতুতে সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়। প্রথম দিনেই সন্ধ্যায় পদ্মা সেতুতে একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে দু’জন মারাত্মক আহত হন। পরে তাদের ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য