Thursday, June 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমিসর ত্যাগ করলেন কাতারের আমির, কী নিয়ে আলোচনা হলো সফরে?

মিসর ত্যাগ করলেন কাতারের আমির, কী নিয়ে আলোচনা হলো সফরে?

মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি দুই দিনের সফর শেষে মিসরের রাজধানী কায়রো ত্যাগ করেছেন।

রোববার আলজাজিরা জানায়, এর আগে শনিবার দুপুরে হেলিওপোলিস প্যালেসে মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির সাথে বৈঠক করেন শেখ তামিম আল-থানি। বৈঠকে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বিনিয়োগ, জ্বালানি, প্রতিরক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া বিষয় নিয়ে আলোচনা হয়। একইসাথে তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়েও কথা বলেন।

মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি কাতারের আমিরের সাথে অনুষ্ঠিত এই বৈঠককে দ্বিপাক্ষিক সম্পর্কন্নোয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ‘কাতারের আমিরের মিসর সফর দুই দেশের সম্পর্কের অগ্রগতি ও উন্নয়নকে দৃশ্যমান করেছে।’

অপরদিকে নিজের সফর প্রসঙ্গে টুইট করেছেন কাতারের আমির শেখ তামিম আল-থানিও। টুইটবার্তায় তিনি বলেন, ‘আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার সমর্থন এবং উন্নয়ন ও স্থিতিশীলতার ক্ষেত্রে আরব জনগণের আকাঙ্ক্ষা অর্জনের মাধ্যমে যৌথ আরব পদক্ষেপকে শক্তিশালী ও সক্রিয় করার বিষয়ে মিসরের প্রেসিডেন্টের সাথে মতবিনিময় হয়েছে।’

কাতারের আমির শেখ তামিম আল-থানি শুক্রবার কায়রোতে পৌঁছান। ২০১৫ সালের পর এটিই তার সর্বপ্রথম মিসর সফর। ওই বছর মিসর থেকে ফেরার পরই সৌদি আরবের সাথে কাতারের সম্পর্ক বেশ খারাপ হয়ে যায়। এরপর ২০১৭ সালে সৌদি আরবের সাথে মিলে কাতারকে বয়কট এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে মিসর। এ কারণে তাদের মধ্যে থাকা সম্পর্ক তলানিতে নামে। শুরু হয় বিভিন্ন আঞ্চলিক বিরোধ। এই সফরের মাধ্যমে সেই বিরোধ মিটবে বলে আশা করছেন বিশ্লষকরা।

সূত্র : আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য