Wednesday, April 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরতুরস্কে প্রচণ্ড ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

তুরস্কে প্রচণ্ড ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ানতেপে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সিরিয়া সীমান্ত-সংলগ্ন এলাকায় স্থানীয় সময় ৪:১৭টায় (জিএমটি ০১:১৭) আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৮।
ভূমিকম্পটি রাজধানী আঙ্কারা এবং আরো কয়েকটি অঞ্চলে অনুভূত হয়েছে। বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত এবং অনেক লোক সেগুলোতে আটকা পড়ার খবর জানা গেছে। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিবিসির তুর্কি সংবাদদাতা দিয়ারবাকির থেকে জানিয়েছেন, নগরীর একটি শপিং মল বিধ্বস্ত হয়েছে।

গাজা উপত্যকার বিবিসির প্রডিউসার রুশদি আবুলফ জানান, তিনি যে ঘরে অবস্থঅন করেছিলেন, সেটি প্রায় ৪৫ মিনিট ঝাঁকুনি খায়।

তুর্কি কর্মকর্তারা জানান, প্রধান ভূমিকম্পটির পর বেশ কয়েকটি ভূকম্প অনুভূত হয়। এগুলোর কয়েকটি ছিল বেশ প্রবল।

গাজিয়ানতেপের গভর্নর দাভুত গুল টুইটারে বলেন, ‘আমাদের নগরীতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।’

তিনি লোকজনকে তাদের ঘর ছেড়ে বাইরে অবস্থান করার পরামর্শ দেন। তিনি তাদেরকে শান্ত থাকতেও অনুরোধ করেন।

তিনি বলেন, ‘বাড়ির বাইরে থাকুন। শান্ত থাকুন। আমাদের গাড়ি ব্যবহার না করাই ভালো। প্রধান রাস্তায় ভিড় করবেন না। আর ফোনগুলো ব্যস্ত রাখবেন না।’

সূত্র : সিএনএন ও বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + 8 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য