Saturday, April 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজা উপত্যকায় ১৩৬০ হাফেজ-হাফেজাকে বর্ণিল সংবর্ধনা

গাজা উপত্যকায় ১৩৬০ হাফেজ-হাফেজাকে বর্ণিল সংবর্ধনা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অন্তত ১৩৬০ জন হাফেজ-হাফেজাকে বর্ণিল সংবর্ধনা দেয়া হয়েছে। ‘দারুল কুরআনিল কারিম ওয়াস সুন্নাহ’ নামের দেশটির একটি দাতব্য সংস্থা এ সংবর্ধনা দেয়।

স্থানীয় সময় বুধবার ‘আলজাজিরা ফিলিস্তিন’র ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়, মঙ্গলবার বিকেলে গাজার ইসলামী বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড হলরুমে এ উপলক্ষে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ। সেখানেই কিশোর-কিশোরী ও বয়স্ক নারী-পুরুষসহ ১৩৬০ জন হাফেজকে সংবর্ধনা দেয়া হয়।

কুদস প্রেস জানায়, ক্যাম্প ‘আলমুতামাইয়্যিজুন-২’-এর অধীনে তাদেরকে সংবর্ধনা দেয়া হলো। যারা গত ২০২২ সালে পবিত্র কুরআনের কারিমের হিফজ সম্পন্ন করেছে।

এ প্রসঙ্গে ‘দারুল কুরআনিল কারিম ওয়াস সুন্নাহ’র পরিচালক বেলাল ইমাদ বলেন, ‘আজ আমরা পূর্ণ এক বছরের অর্জন ও প্রচেষ্টার ‘মুকুট’ পরিয়ে দিচ্ছি। এটি কুরআন পরিবারের সদস্যদের জন্য প্রাপ্তি ও সম্মানের দিন।’

গাজার প্রতি বিশ্ব মুসলিম উম্মাহর দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে বিরাট ও আড়ম্বর এ সংবর্ধনার আয়োজন বলেও জানান বেলাল ইমাদ। এ সময় তিনি গাজাকে কুরআনিক শহর ও বহু হাফেজের নগর আখ্যায়িত করেন।

তিনি বলেন, আমি জাতির প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে- কুরআনের মাধ্যমে আমরা একটি প্রজন্মকে আমাদের দখলকৃত ভূমি ও মুসজিদুল আকসার স্বাধীনতার জন্য প্রস্তুতে কাজ করছি।

‘দারুল কুরআনিল কারিম ওয়াস সুন্নাহ’ একটি উন্নয়নমূলক দাতব্য সংস্থা। পবিত্র কুরআন সংরক্ষণের লক্ষ্য নিয়ে ১৯৯২ সালে এটি প্রতিষ্ঠিত হয়। একইসাথে কুরআনের সামগ্রিক শিক্ষা বিস্তার করাও সংস্থাটির উদ্দেশ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য