Friday, June 12, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররমজান উপলক্ষে শুভেচ্ছা জানালেন সৌদি বাদশাহ

রমজান উপলক্ষে শুভেচ্ছা জানালেন সৌদি বাদশাহ

বিশ্বের সব মুসলিম ও সৌদি আরবের নাগরিকদের রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। পবিত্র মাসে ওমরাহ পালনকারী ও মুসল্লিদের সর্বোচ্চ সেবা নিশ্চিতের কথা জানিয়ে পুরো বিশ্বের জন্য শান্তি ও কল্যাণের প্রত্যাশা করেন তিনি। গত বুধবার (২২ মার্চ) সাপ্তাহিক মন্ত্রিসভার অধিবেশনে সভাপতিত্বকালে তিনি এ শুভেচ্ছা জানান।

সৌদি বাদশাহর পক্ষ থেকে দেওয়া বক্তব্যে মিডিয়া বিষয়ক মন্ত্রী সালমান আল-দোসারি বলেছেন, আমরা মহান আল্লাহর কাছে দৃশ্য ও অদৃশ্য সব ধরনের নিয়ামতের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি এই অঞ্চলকে কোরআন অবতীর্ণের স্থান ও মুসলিমদের কিবলা হিসেবে নির্ধারণ করেছেন।

তিনি আরো বলেন, রমজান মাস একটি মহিমান্বিত মাস। এ সময়ে ভালো কাজের পরিমাণ বৃদ্ধি পায়। আত্মীয়তার বন্ধন মজবুত হয়। এ মাসে সব ধরনের মন্দ কাজ থেকে পরিশুদ্ধি অর্জন করে সবাই। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, মর্যাদাপূর্ণ এই মাসে যেন আমরা সবাই আল্লাহর আনুগত্যের মাধ্যমে জীবনের সব ক্ষেত্রে সাফল্য অর্জনের সামর্থ্য দেন এবং সৌদি আরবসহ পুরো বিশ্বকে সব অনিষ্টতা থেকে রক্ষা করেন।

সূত্র : সৌদি গেজেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য