Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমৃদু দাবদাহ বইছে ঢাকাসহ দেশের ২২ অঞ্চলে

মৃদু দাবদাহ বইছে ঢাকাসহ দেশের ২২ অঞ্চলে

কাল থেকে ঢাকা শহরজুড়ে গা পোড়ানো গরম। ঠা ঠা রোদে রাস্তার পিচ থেকে যেন আগুনের হলকা বের হচ্ছে। এ তো গেল রাজধানীর অবস্থা। ঢাকার বাইরে খুলনা বিভাগের পুরোটা আর অন্তত ১১টি অঞ্চলে গরম অনুভূতি পাওয়া যাচ্ছে।

দুই দিন ধরে দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা বাড়ছে। আজ খুলনা বিভাগের ১০টি অঞ্চল, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, সন্দ্বীপ, রাঙামাটি, ফেনী, বান্দরবান, খেপুপাড়া ও ভোলা অঞ্চলের ওপর দিয়ে মৃদু দাপদাহ বয়ে গেছে। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চূয়াডাঙ্গায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস, যা এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা।

গত মাসে দেশের দু-একটি অঞ্চলে মৃদু দাবদাহ বইলেও চলতি মাস থেকে বিভিন্ন অঞ্চলে এই প্রবণতা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে গতকাল শুক্রবার দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে গেছে। আবহাওয়াবিদরা জানান, মৃদু দাপদাহ বয়ে যাওয়া অঞ্চলের সংখ্যা ২০-এর বেশি। সব অঞ্চলে আবহাওয়া দপ্তর না থাকায় সব তথ্য পাওয়া যায় না।

জানা গেছে, মার্চ-এপ্রিল-মে এই তিন মাস কালবৈশাখীর মৌসুম। মার্চের ১৪ তারিখের পর প্রতিদিনই কিছু না কিছু বৃষ্টিপাত হয়েছে। এ কারণে তাপমাত্রা বেশি বাড়েনি। মাঝেমধ্যে দুই-এক জায়গায় মৃদু দাবদাহ ছিল। তবে এপ্রিল বাংলাদেশের জন্য সবচেয়ে উষ্ণতম মাস। এই সময়ে বৃষ্টি হলে কালবৈশাখী হয়। বৃষ্টিপাত না হলে তাপমাত্রা বাড়তে থাকে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 18 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য