Tuesday, September 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসয়াবিন তেলের দাম আরো কমলো

সয়াবিন তেলের দাম আরো কমলো

সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১০ টাকা কমিয়ে ১৭৯ টাকা করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে কমায় দেশের বাজারেও দাম কমানোর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার পরিশোধনকারী কোম্পানিগুলোর সংগঠন নতুন দাম ঘোষণা করেছে। আগামীকাল বুধবার থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে কোম্পানিগুলোর পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে।

প্রতি লিটার সয়াবিন তেল (খোলা) ৮ টাকা এবং বোতলজাত ১০ টাকা কমানো হয়েছে। এছাড়া পাম তেল (খোলা) ৫ টাকা এবং বোতলজাত ১২ টাকা দাম কমানো হয়েছে।

আগে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ছিল প্রতি লিটার ১৬৭ টাকা। লিটারপ্রতি ৮ টাকা কমিয়ে তা ১৫৯ টাকা করা হয়েছে। ১ লিটার সয়াবিন তেলের বোতল ছিল ১৮৯ টাকা। ১০ টাকা কমিয়ে তা ১৭৯ টাকা করা হয়েছে। ৫ লিটার বোতলের দাম ছিল ৯১৬ টাকা, তা কমিয়ে ৮৭৩ টাকা করা হয়েছে।

আগে প্রতি লিটার খোলা পাম তেলের দাম ছিল ১৩৩ টাকা। এখন প্রতি লিটারে ৫ টাকা কমিয়ে তা ১২৮ টাকা করা হয়েছে। একইসাথে প্রতি লিটার পাম তেলের বোতল ছিল ১৬০ টাকা, ১২ টাকা কমিয়ে তা ১৪৮ টাকা করা হয়েছে।

বাংলাদেশ ভেজিটেবলস অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার অব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে তা কমানো হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য