Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআল-আকসায় ইসরায়েলি মন্ত্রী, সউদী-জর্দানের নিন্দা

আল-আকসায় ইসরায়েলি মন্ত্রী, সউদী-জর্দানের নিন্দা

ফিলিস্তিনিদের নিন্দা ও সমালোচনা উপেক্ষা করেই বৃহস্পতিবার আল আকসা মসজিদ প্রাঙ্গনে সফর করেন ইসরায়েলের কট্টর-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মসজিদ এলাকা অতিক্রম করেন তিনি। এ ঘটনায় সউদী আরব ও জর্দান নিন্দা করেছে এবং এ ধরনের উসকানিমূলক প্রতিক্রিয়ার বিষয়ে সতর্ক করেছে।


সউদী পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এবং একদল বসতি স্থাপনকারী জেরুজালেমের ওল্ড সিটিতে মসজিদের উঠানে প্রবেশের জন্য সউদী আরব নিন্দা প্রকাশ করছে। এ ধরনের অনুশীলন ‘সমস্ত আন্তর্জাতিক নিয়ম এবং সনদের স্পষ্ট লঙ্ঘন’। তারা সতর্ক করে বলেছে, ইসরায়েলিরা বিশ্বজুড়ে মুসলমানদের অনুভূতিকে উসকে দেয়।

সউদী এ ধরনের কর্মের পরিণতির জন্য ‘ইসরায়েলি দখলদার বাহিনীকে সম্পূর্ণভাবে দায়ী’ বলেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের উত্তেজনা বন্ধ করার দায়িত্ব গ্রহণ করতে এবং ‘এই সংঘাতের অবসানের জন্য সমস্ত প্রচেষ্টা করার জন্য’ আহ্বান জানিয়েছে।

অন্যদিকে জর্দান জেরুজালেমের আল-আকসা মসজিদের বেন-গভিরের প্রবেশের নিন্দা করেছে এর বিপজ্জনক পরিণতির বিষয়ে সতর্ক করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিনান আল মাজলি বলেছেন, ‘পবিত্র আল-আকসা মসজিদে প্রবেশের জন্য একজন ইসরায়েলি মন্ত্রীর পদক্ষেপ এবং (ইহুদি) উগ্রপন্থীদের এর পবিত্রতা ও অনুশীলন লঙ্ঘন একটি উসকানিমূলক কাজ। এটি আন্তর্জাতিক আইনেরও স্পষ্ট লঙ্ঘন।


ইতামার বেন-গভিরের বিতর্কিত পাহাড়ের চূড়ার কম্পাউন্ডে এমন সময় গেছেন, যখন ইসরায়েলি ও ফিলিস্তিনিরা দেড় বছর ধরে লড়াইয়ের মধ্যে আটকে আছে এবং ইতিমধ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে। সূত্র : আল অ্যারাবিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 13 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য