Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই!!

প্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই!!

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَتَى بَهِيمَةً فَاقْتُلُوهُ وَاقْتُلُوهَا مَعَهُ» . قِيلَ لِابْنِ عَبَّاسٍ: مَا شَأْنُ الْبَهِيمَةِ؟ قَالَ: مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ شَيْئا وَلَكِن أره كَرِهَ أَنْ يُؤْكَلَ لَحْمُهَا أَوْ يُنْتَفَعَ بِهَا وَقَدْ فُعِلَ بِهَا ذَلِكَ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد وَابْن مَاجَه

ইবনু ’আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোনো জন্তু-জানোয়ারের সাথে অপকর্ম করল, তাকে হত্যা করে দাও এবং তার সাথে ঐ জানোয়ারটিকেও হত্যা করে ফেল। ইবনু ’আব্বাস (রাঃ)-কে জিজ্ঞেস করা হলো, জানোয়ারটি কেন হত্যাযোগ্য? তিনি বললেন, এ ব্যাপারে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছুই শুনিনি। তবে আমি মনে করি যে, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জানোয়ারটির গোশ্ত/মাংস খাওয়া বা কোনভাবে তাত্থেকে উপকৃত হওয়াকে অপছন্দ করেন। যেহেতু জানোয়ারটির সাথে অপকর্ম হয়েছে। (তিরমিযী, ইবনু মাজাহ ও আবূ দাঊদ)[1]

[1] সহীহ : আবূ দাঊদ ৪৪৬৪, তিরমিযী ১৪৫৫, ইবনু মাজাহ ২৬৬৪, ইরওয়া ২৩৪৮, সহীহ আল জামি‘ ৫৯৩৮, সহীহ আত্ তারগীব ২৪২৩।

ব্যাখ্যা: জানোয়ারটিকে হত্যা করার হিকমাহ্ হলো সানাদী সুয়ূত্বী থেকে বলেন, হতে পারে ঐ জানোয়ারের পেট থেকে মানুষের আকৃতিতে জানোয়ার কিংবা জানোয়ার আকৃতি মানুষ জন্ম লাভ করতে পারে।

অধিকাংশ ফুকাহাদের মতে যেমনটি খত্ত্বাবী বর্ণনা করেন, এ হাদীসের উপর ‘আমল করা যাবে না। জানোয়ারটিকে হত্যা করা যাবে না আর যে ব্যক্তি এমনটি করবে তার ওপর তিরস্কার, যেমনটি ইবনু ‘আব্বাস থেকে তিরমিযী বর্ণনা করেন।

مَنْ أَتٰى بَهِيمَةً فَلَا حَدَّ عَلَيْهِ যে ব্যক্তি জানোয়ারের সাথে অপকর্ম করবে তার ওপর হাদ্দ প্রয়োগ নেই। হাদীসটি সহীহ। (‘আওনুল মা‘বূদ ৭ম খন্ড, হাঃ ৪৪৫৪; তুহফাতুল আহওয়াযী ৪র্থ খন্ড, হাঃ ১৪৫৫)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য