Friday, June 5, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরলেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা

লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে এ হামলা চালানো হয়। হামলার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েল।

লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ বৈরুতের হারেত রেইত এলাকায় এ হামলা চালানো হয়। এতে একজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের তিনজনের অবস্থা সংকটাপন্ন।

ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে, হিজবুল্লাহর প্রধান হাসান নসরুল্লাহর সামরিক উপদেষ্টা মুহসিন শোকরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তিনি ফুয়াদ শোকর নামেও পরিচিত। হিজবুল্লাহর এই কমান্ডার সশস্ত্র গোষ্ঠীটির অপারেশন সেন্টারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

বৈরুতে হিজবুল্লাহর শুরা কাউন্সিলের পাশে চালানো এ হামলায় মুহসিন নিহত হয়েছেন বলে ইসরায়েলের দুটি সূত্র দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম খানকে জানিয়েছে। তবে হিজবুল্লাহ বলেছে, এ হামলা থেকে বেঁচে গেছেন তাঁদের শীর্ষস্থানীয় এই কমান্ডার।

গত শনিবার ইসরায়েলে দখলে থাকা গোলান মালভূমির দ্রুজ অধ্যুষিত মাজদাল শাম গ্রামে খেলার মাঠে রকেট হামলায় ১২ জন নিহত হন যাদের বেশির ভাগই কম বয়সী। এ হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করে ইসরায়েল। তবে হামলার বিষয়টি শুরু থেকেই অস্বীকার করে আসছে হিজবুল্লাহ।

এই হামলার পর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। তবে ইসরায়েল যাতে সীমিত আকারে লেবাননে হামলা চালায়, সে জন্য জোর কূটনৈতিক প্রচেষ্টা চালায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

বৈরুতে হামলার পর ইসরায়েল নিজেদের জরুরি পরিষেবা বিভাগকে নতুন কোনো নির্দেশনা দেয়নি। এতে ধারণা করা হচ্ছে, এ ধরনের আরও হামলা চালানোর পরিকল্পনা নেই ইসরায়েলের। দেশটির ‘চ্যানেল টুয়েলভ টিভি’ নাম প্রকাশ না করে এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ চায় না ইসরায়েল।

এ ক্ষেত্রে হিজবুল্লাহ কী জবাব দেয়, তার ওপর নির্ভর করছে ক্রমবর্ধমান উত্তেজনা কোন দিকে মোড় নেয়। গোলান মালভূমিতে চালানো হামলার জবাব বৈরুতে হামলার মাধ্যমে ইতি টানার কথা ভাবছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এদিকে, বৈরুতে হামলাকে ‘ইসরায়েলের সুস্পষ্ট আগ্রাসন’ আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। এ হামলাকে অপরাধমূলক কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও মন্তব্য করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য