Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররোজকার তাজা খবরঅক্টোবরের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এসেছে ৪২৫ মিলিয়ন ডলার

অক্টোবরের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এসেছে ৪২৫ মিলিয়ন ডলার

২০২৪-২৫ অর্থবছরে অক্টোবরের প্রথম পাঁচ দিনে প্রবাসী বাংলাদেশীরা প্রায় ৪২৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন।

গত বছর একই সময়ে ৩২৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, এসব রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ও বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে প্রেরিত অর্থ এসেছে ১২৩ দশমিক ০৪ মিলিয়ন, প্রাইভেট ব্যাংকগুলো মাধ্যমে এসেছে ৩০০ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার।

জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত প্রবাসী বাংলাদেশীরা প্রায় ছয় হাজার ৯৬৭ মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছে, যা গত বছর একই সময়ে ছিল ৫ হাজার ২৩২ মিলিয়ন মার্কিন ডলার।
সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য