Wednesday, June 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকযুদ্ধবিরতি সত্ত্বেও মধ্যপ্রাচ্যজুড়ে ইসরাইলি আগ্রাসন অব্যাহত

যুদ্ধবিরতি সত্ত্বেও মধ্যপ্রাচ্যজুড়ে ইসরাইলি আগ্রাসন অব্যাহত

ফিলিস্তিনের বিধ্বস্ত গাজ্জায় সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির পরেও মধ্যপ্রাচ্যে আগ্রাসন থামায়নি ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র দখলদার ইসরাইলি বাহিনী। এই অঞ্চলে ইসরাইল এখনও একাধিক ফ্রন্টে আক্রমণ চালিয়ে যাচ্ছে। গত সপ্তাহে লেবানন, সিরিয়া এবং পশ্চিম তীরে একাধিক সামরিক অভিযান চালিয়েছে তেলআবিব। খবর আল জাজিরার।

এসব হামলা ইঙ্গিত দিচ্ছে যে, ইসরাইল তার প্রতিবেশী দেশগুলোকে অস্থিতিশীল এবং দুর্বল করে রাখার চেষ্টা করছে।

মার্কিন কর্মকর্তারা এই সপ্তাহে ইসরাইল সফর করেছেন। কিন্তু তেলআবিবের সবচেয়ে বড় সমর্থক এই দেশটি আঞ্চলিক যুদ্ধের জন্য দেশটিকে জবাবদিহিতার আওতায় আনতে আগ্রহী নয়, বরং গাজ্জার পরিস্থিতিতেই মনোযোগ দিচ্ছে ট্রাম্প প্রশাসন।

পশ্চিম তীরে দমনপীড়ন:

ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর দমনপীড়ন চালাচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি সেনাবাহিনী শুধুমাত্র পশ্চিম তীরেই এক হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং অধিকৃত অঞ্চল দখলের প্রচেষ্টা জোরদার করেছে।

সিরিয়া:

সাম্প্রতিক দিনগুলোতে দখলদার ইসরাইলি বাহিনী সিরিয়ায় বিশেষভাবে সক্রিয় হয়ে উঠেছে। স্থানীয় গণমাধ্যমগুলো দক্ষিণ সীমান্ত বরাবর সিরিয়ার ভূখণ্ডে প্রায় প্রতিদিনই ইসরাইলি বাহিনীর অনুপ্রবেশের খবর দিচ্ছে।

সিরিয়ার গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই অনুপ্রবেশের মধ্যে রয়েছে আকাশপথে নজরদারি, ইসরাইলের সেনাদের স্থলপথে অনুপ্রবেশ, সিরীয়দের গ্রেপ্তার ও গুম করা এবং সিরিয়ার ভূখণ্ডে চেকপয়েন্ট স্থাপন।

লেবানন:

লেবাননে প্রায়ই বিমান ও ড্রোন হামলা চালায় ইসরাইল। সোমবার জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী জানায়, তাদের টহল দলের কাছে গ্রেনেড নিক্ষেপ করায় তারা একটি ইসরাইলি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। পরে ইসরাইলও শান্তিরক্ষীদের লক্ষ্য করে গুলি ছোড়ে, তবে হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে রোববার ইসরাইলের হামলায় দুইজন নিহত হন।

গাজ্জা:

যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল গাজ্জাজুড়ে হামলা চালিয়ে ফিলিস্তিনিদের হত্যা করা অব্যাহত রেখেছে। যার ফলে শান্তি চুক্তি ঝুঁকির মধ্যে পড়েছে।

যুদ্ধবিরতির আগের তুলনায় হামলা কম হলেও গাজ্জায় ইসরাইলিদের হাতে ফিলিস্তিনিদের দুর্ভোগ অব্যাহত রয়েছে। চুক্তি ভঙ্গ করে গাজ্জায় ত্রাণ সরবরাহ বন্ধ করে রেখেছে দখলদাররা।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য