Tuesday, July 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরনিম্নমানের খাদ্য মামলায় নেসলে ও মেঘনার শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে পরোয়ানা

নিম্নমানের খাদ্য মামলায় নেসলে ও মেঘনার শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে পরোয়ানা

নিম্নমানের ক্ষতিকর খাদ্যপণ্য উৎপাদন, আমদানি ও বাজারজাতের অভিযোগে নেসলে বাংলাদেশ এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার নিরাপদ খাদ্য আদালত। সোমবার দুটি পৃথক মামলায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথী এই আদেশ দেন।

এদের মধ্যে নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দিপাল আবে বিক্রমা, পাবলিক পলিসি ম্যানেজার রিয়াসাদ জামান এবং মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিরুদ্ধে এই পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খাদ্য পরিদর্শক কামরুল হাসানের করা দুই মামলায় এই আদেশ দিয়েছে ঢাকার নিরাপদ খাদ্য আদালত।

নেসলে বাংলাদেশের চকলেট কোটেড ওয়েফার কিটক্যাটের বিষয়ে মি. হাসান আবেদনে যে অভিযোগ করেছেন সেটি হলো, বিএসটিআইয়ের অনুমোদন ও প্রত্যয়ন ছাড়াই এই ওয়েফার চকলেট দেশে বাজারজাত করা হচ্ছে।

একইসাথে এই দুগ্ধজাত পণ্যের দুইটি অংশ ওয়েফার বিস্কুট ও তার ওপরের চকলেটের আবরণে থাকা বিভিন্ন উপাদান নির্ধারিত মাত্রার চেয়ে অনেক কম বা বেশি রয়েছে।

অন্য আরেকটি মামলায়, বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ব্যবসায়ী গোষ্ঠী মেঘনা গ্রুপের মালিকানাধীন মেঘনা সুগার রিফাইনারির বিরুদ্ধে নিম্নমানের চিনি প্রস্তুতের অভিযোগ আনা হয়েছে।

এতে বলা হয়েছে, এই কোম্পানির চিনিতে চিনির মাত্রা কম অর্থাৎ অনুমোদিত মাত্রার বেশি সুক্রোজ পাওয়া গেছে। এছাড়া চিনিতে সালফার ডাই অক্সাইডের উপস্থিতি পাওয়া গেছে, যা থাকার কথা নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য