Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকগাজায় হামলা শুরুর পর থেকে ৬১ ইসরাইলি সৈন্যের আত্মহত্যা

গাজায় হামলা শুরুর পর থেকে ৬১ ইসরাইলি সৈন্যের আত্মহত্যা

ইসরাইলের উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে দেশটির এক সৈন্য আত্মহত্যা করেছেন। ফলে গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলের হামলা শুরুর পর থেকে দেশটির ৬১ জন সেনাসদস্য আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, নিয়মিত সামরিক বাহিনীতে কর্মরত একজন ট্র্যাকার সৈনিক ঘাঁটির ভেতরে নিজেকে গুলি করে। তিনি গুরুতর আহত হন এবং মঙ্গলবার সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করা হয়।

এর কিছুক্ষণ আগেই ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, ইসরাইলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে গুলিবিদ্ধ হয়ে একজন সৈন্য গুরুতর আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে তিনি মারা যান।

ইসরাইলি বাহিনী আরো জানিয়েছে, সামরিক পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

চলতি বছরের ২৮ অক্টোবর নেসেটের গবেষণা ও তথ্য কেন্দ্রের জারি করা একটি সরকারি ইসরাইলি প্রতিবেদনে প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের শুরু থেকে ২৭৯ জন সৈন্য আত্মহত্যার চেষ্টা করেছেন।

নেসেট সদস্য ওফার ক্যাসিফের অনুরোধে প্রস্তুত করা এই প্রতিবেদনে আরো বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই মাসের তথ্য এতে রেকর্ড করা হয়েছে। এ তথ্য অনুযায়ী প্রতি সাতজনের চেষ্টার বিপরীতে একজন সৈন্য আত্মহত্যা করেছেন।

সূত্র : মিডল ইস্ট মনিটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + eleven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য