রাষ্ট্রের বা সরকারের কোনো অনুমোদন না থাকায় আল-জাজিরার বিরুদ্ধে মামলা নেয়নি আদালত। ‘অল দ্য প্রাইম মিনিসটারস মেন’ শিরোনামে রিপোর্ট প্রচারের কারণে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার ডিরেক্টর জেনারেল (এডিটিং কউন্সিল) মোস্তফা সোওয়্যাগসহ চার জনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন ফেরত দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের হাকিম শহিদুল ইসলামের আদালত মামলাটি গ্রহণযোগ্য কিনা এ প্রশ্নে শুনানি করেন। সন্ধ্যায় বিচারক মামলাটির বিষয়ে আদেশ দেন।
আদালত আদেশে বলেছেন, ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা অনুযায়ী প্রজাতন্ত্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ রাষ্ট্রদ্রোহ মামলার ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদন নিতে হয়। সেরকম অনুমোদন না থাকায় আবেদনটি ফেরত দেয়া হলো।
গত ১৭ ফেব্রুয়ারি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে এই চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক।
মামলার বাকি আসামিরা হলেন- শায়ের জুলকার নাইম ওরফে সামি, নেত্র নিউজের সম্পাদক ও সুইডেন প্রবাসী তাসনিম খলিল এবং ড. কামাল হোসেনের জামাতা
