Wednesday, June 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকফিলিস্তিনের সমর্থনে ইউরোপজুড়ে হাজার হাজার মানুষের বিক্ষোভ

ফিলিস্তিনের সমর্থনে ইউরোপজুড়ে হাজার হাজার মানুষের বিক্ষোভ

ফিলিস্তিনের সমর্থনে ইউরোপজুড়ে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত হামলার প্রতিবাদ জানান তারা। সেই সঙ্গে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য ইউরোপীয় সরকারগুলোর প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি কয়েক হাজার বিক্ষোভকারী লন্ডনের রাসেল স্কয়ারে জড়ো হয়ে হোয়াইটহলের দিকে মিছিল নিয়ে যান, যেখানে ১০ ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ভবন অবস্থিত।

বিক্ষোভকারীরা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদ জানান। গাজায় ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানান এবং ইসরাইলে অস্ত্র রপ্তানি অব্যাহত রাখায় ব্রিটিশ সরকারের সমালোচনা করেন বিক্ষোভকারীরা।

ফিলিস্তিনি পতাকা ও প্লাকার্ড বহন করে বিক্ষোভকারীরা ইসরাইল ও যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। ব্রিটিশ কর্তৃপক্ষ, সরকারি প্রতিষ্ঠান এবং কোম্পানিগুলোকে ইসরাইলের পদক্ষেপের প্রতি সমর্থন প্রত্যাহার করার আহ্বান জানাযন তারা।

ব্রিটিশ সংসদ সদস্য জারাহ সুলতানা এবং জন ম্যাকডোনেল তাদের সাথে মিছিলে যোগ দেন।

এদিকে, সুইডেনে গাজায় ইসরাইলের আক্রমণ ও মানবিক সাহায্য সরবরাহে বাধা দেওয়ার প্রতিবাদে শত শত বিক্ষোভকারী রাজধানী স্টকহোমে জড়ো হন। ওডেনপ্ল্যান স্কয়ারে বেশ কয়েকটি নাগরিক সংগঠন এই বিক্ষোভ আয়োজন করে।

বিক্ষোভকারীরা বলেন, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরাইল। সেই সঙ্গে গাজায় বিমান হামলা এবং মানবিক সহায়তার প্রবেশ সীমিত করায় ইসরাইলের সমালোচনা করেন তারা।

বিক্ষোভকারীরা সুইডিশ সরকারের কাছে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানান।

অক্টোবরের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে, ইসরাইলি অভিযানে ৫২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য