Monday, April 20, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসংযুক্ত আরব আমিরাতে ফের ড্রোন হামলা, এক বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতে ফের ড্রোন হামলা, এক বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এক সরকারি বিবৃতিতে বুধবার এ তথ্য নিশ্চিত করেছে ফুজাইরাহ কর্তৃপক্ষ।  ফুজাইরা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, আমিরাতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন (ইউএভি) সফলভাবে আটকে দেয় দেশটির বিমান প্রতিরক্ষাব্যবস্থা। পরে ভূপাতিত ড্রোনটির ধ্বংসাবশেষ আল-রিফা এলাকার একটি খামারে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই এক বাংলাদেশির মৃত্যু হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, সংবাদ ও তথ্য নিয়ে গুজব বা অসমর্থিত তথ্য ছড়িয়ে জনমানসের মধ্যে আতঙ্ক সৃষ্টি না করার জন্য সতর্ক থাকতে হবে। তারা সরকারি মাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের ওপরই গুরুত্ব দিয়েছেন। উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে অবস্থান করছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার কাজ করছে। জনসাধারণকে সরকারের অফিসিয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়মিত আপডেট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য