Wednesday, November 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকপারমাণবিক হামলার শিকার হলে করণীয় কী জানিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বিশেষ বুলেটিন,...

পারমাণবিক হামলার শিকার হলে করণীয় কী জানিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বিশেষ বুলেটিন, জনগণকে প্রস্তুত থাকার নির্দেশ

যুক্তরাষ্ট্রের সাথে চরম উত্তেজনার মধ্যেই পারমাণবিক হামলার ঘটনায় নাগরিকদের করণীয় নিয়ে সতর্কতামূলক নির্দেশনা প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। উন্মুক্ত ত্বক ধোয়া, বোতলজাত পানি ও প্যাকেটজাত খাবার ব্যবহার, আর ২৪ ঘণ্টা পার হলেও তাড়াহুড়ো করে বাইরে না যাওয়া, এসব রয়েছে নির্দেশিকায়। এতে পাঁচটি মূল বিষয় তুলে ধরা হয়েছে।

বিস্ফোরণের তীব্র আলোর দিকে সরাসরি তাকাতে নিষেধ করা হয়েছে। বিস্ফোরণের ঢেউ না কাটা পর্যন্ত কোনো শক্ত আড়ালে আশ্রয় নিয়ে উপুড় হয়ে শুয়ে মাথা ও মুখ ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

ধাক্কা কেটে গেলে কাছের কোনো ভবনে যেতে এবং জানালা ও বাইরের দেওয়াল থেকে দূরে থাকতে বলা হয়েছে। বাইরে দাঁড়িয়ে পরিণতি দেখা বা ছবি তোলার বিরুদ্ধে সতর্ক করা হয়েছে। গাড়িকে নিরাপদ আশ্রয় ভাবতেও নিষেধ করা হয়েছে।

তেজস্ক্রিয় ধূলিকণার সংস্পর্শে আসতে পারেন, এমন ব্যক্তিদের সাবান ও কুসুম গরম পানিতে উন্মুক্ত ত্বক ধুতে বলা হয়েছে। শ্যাম্পু ব্যবহার করতে হবে কন্ডিশনার ছাড়া। গোসল সম্ভব না হলে পানি বা ভেজা টিস্যুতে মুখ, হাত ও অন্যান্য উন্মুক্ত অংশ পরিষ্কার করতে হবে।

কমপক্ষে ২৪ ঘণ্টা ঘরের ভেতরে বা আশ্রয়ে থাকার সুপারিশ করা হয়েছে। এ সময় বোতলজাত পানি ও প্যাকেটজাত খাবার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

২৪ ঘণ্টা পার হলেই চারপাশ নিরাপদ, এমন ধারণা না করতে সতর্ক করা হয়েছে। নিরাপদ প্রস্থানের পথ জানতে সরকারি ঘোষণা ও জরুরি সম্প্রচার অনুসরণ করতে হবে। ভবনের ভেতরে আগুন লাগলে বা ধসের শঙ্কা থাকলে দ্রুত অন্য নিরাপদ আশ্রয়ে সরে যেতে হবে।

নির্দেশিকায় অবিলম্বে সতর্কতা, উপযুক্ত আশ্রয় এবং সরকারি নির্দেশনা মানার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এলাকা ত্যাগ নিরাপদ, এমন নিশ্চিত বার্তা না পাওয়া পর্যন্ত ঘরের বাইরে না যেতেও বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য