Saturday, November 14, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরহাসিনাকে বাংলাদেশে ফেরাতে দিল্লির দুই শর্ত

হাসিনাকে বাংলাদেশে ফেরাতে দিল্লির দুই শর্ত

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে পুনরুজ্জীবিত করতে জুলাই গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি হাসিনার দেশে প্রত্যাবর্তন জরুরি বলে মনে করছে ভারত। দিল্লির নীতিনির্ধারকদের ধারণা, শেখ হাসিনা দেশে না ফিরলে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনঃপ্রতিষ্ঠা করা কঠিন হবে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিবিসি বাংলার এক প্রতিবেদনে ভারতীয় সরকারি সূত্রের বরাতে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রে দুটি শর্ত চাইছে দিল্লি। প্রথমত, ২০২৪ সালের ৫ আগস্ট যেভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক উড়োজাহাজে তিনি ভারতে পালিয়ে গিয়েছিলেন, সেভাবেই সেনাবাহিনীকে তার প্রত্যাবর্তনের দায়িত্ব নিতে হবে। সামরিক উড়োজাহাজ পাঠিয়ে অথবা স্থলসীমান্তে সেনাসদস্যদের মাধ্যমে তাকে গ্রহণ করা যেতে পারে। দ্বিতীয়ত, দেশে ফেরার পর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল ও নতুন করে বিচারের সুযোগ নিশ্চিত করতে হবে। তার নিরাপত্তার দায়িত্বও বাংলাদেশ সেনাবাহিনী নিক, এমনটাই চাইছে ভারত।

বিবিসির অনুসন্ধানে আরও উঠে এসেছে, আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা হাসিনা ভারতের প্রচ্ছন্ন সম্মতি নিয়েই দিয়েছেন। কয়েক মাস ধরে এ বিষয়ে ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনা চালাচ্ছে দিল্লি। দুই দেশের সেনাবাহিনীর নিয়মিত যোগাযোগকেও এই পরিকল্পনা বাস্তবায়নে কাজে লাগাতে চায় ভারত।

অথচ ২০২৪ সালের ডিসেম্বর থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ ঝুলিয়ে রেখেছে দিল্লি। ভারতের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিনের রাজনৈতিক মিত্রকে বন্দি হিসেবে বাংলাদেশের হাতে তুলে দিতে অনিচ্ছুক তারা। এতে অন্য প্রতিবেশী দেশের ভারতঘনিষ্ঠ রাজনীতিকদের কাছে নেতিবাচক বার্তা যেতে পারে বলে আশঙ্কা দিল্লির।

বিবিসির প্রতিবেদনে উঠে আসা এই অবস্থান বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের স্বার্থ ও ভূমিকার প্রশ্নকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। জুলাই গণহত্যার দায়ে দণ্ডিত শেখ হাসিনার প্রত্যাবর্তনকে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের সঙ্গে যুক্ত করছে দিল্লি। একই সঙ্গে বাংলাদেশের বিচারপ্রক্রিয়া ও সেনাবাহিনীর ভূমিকা নিয়েও শর্ত আরোপের চেষ্টা চলছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 10 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য