Friday, November 20, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকপশ্চিম তীরে বসতি সম্প্রসারণ, ৩ ইসরায়েলি ও ৪ সংস্থার ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ, ৩ ইসরায়েলি ও ৪ সংস্থার ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ ও বসতি স্থাপনকারীদের সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তিন ইসরায়েলি নাগরিক ও চারটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। দেশটির সরকারের ভাষ্য, এসব কর্মকাণ্ড ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে।

বুধবার (১৮ নভেম্বর) অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে নিষেধাজ্ঞার ঘোষণা দেন। এর আগের দিন মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট আটটি ইসরায়েলি নির্মাণ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য।

পেনি ওং বলেন, নিষেধাজ্ঞার আওতাভুক্ত ব্যক্তি ও সংস্থাগুলো নতুন বসতি স্থাপনের পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে তহবিল সংগ্রহ, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সহিংস বসতি স্থাপনকারীদের সহায়তা দেওয়া।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন বসতি স্থাপনকারীদের সংগঠন নাচালার নেত্রী দানিয়েলা ওয়েইস। তিনি পশ্চিম তীরের পাশাপাশি গাজা থেকেও ফিলিস্তিনিদের বহিষ্কারের পক্ষে অবস্থান নিয়ে আসছেন। তালিকায় রয়েছেন এলিয়াভ লিবিও। তাঁর নির্মাণ কোম্পানির মাধ্যমে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের কাজ ত্বরান্বিত হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া।

নিষেধাজ্ঞার ফলে অস্ট্রেলিয়ার নাগরিক ও ব্যবসাপ্রতিষ্ঠান এসব ব্যক্তি ও সংস্থার সঙ্গে বাণিজ্যিক লেনদেন কিংবা তাদের কোনো ধরনের আর্থিক বা অন্যান্য সহায়তা দিতে পারবে না।

পেনি ওং বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিম তীরের ই-১ বসতি প্রকল্প এলাকায় সহিংসতা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে আরও ক্ষতিগ্রস্ত করেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পশ্চিম তীর কার্যত দুই ভাগে বিভক্ত হবে এবং পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এতে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের জন্য নির্ধারিত ভূখণ্ড আরও খণ্ডিত হওয়ার আশঙ্কা রয়েছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, নিষেধাজ্ঞার বিষয়ে তিনি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারের সঙ্গে কথা বলেছেন। বুধবার এবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বসতি সম্প্রসারণের বিষয়ে অস্ট্রেলিয়ার বিরোধিতা দীর্ঘদিনের এবং এ অবস্থান স্পষ্ট।

দীর্ঘদিনের মিত্র অস্ট্রেলিয়া ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কে সাম্প্রতিক সময়ে টানাপোড়েন বেড়েছে। গত বছর অস্ট্রেলিয়ার মধ্য-বামপন্থি সরকার ফিলিস্তিন রাষ্ট্রকে শর্তসাপেক্ষে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলে দুই দেশের সম্পর্কে অবনতি ঘটে।

এ ছাড়া গত ডিসেম্বরে সিডনির বন্ডি বিচে ইহুদিদের হানুক্কা উৎসব চলাকালে বন্দুকধারীর হামলায় অন্তত ১৫ জন নিহত হওয়ার ঘটনাও দুই দেশের সম্পর্কের টানাপোড়েনে ভূমিকা রেখেছে। তথ্যসূত্র: রয়টার্স

Sourceinqilab

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + six =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য