Thursday, November 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরনিষিদ্ধ সংগঠনের টার্গেট এখন থানা এবং রাষ্ট্রীয় স্থাপনা, আছে সারা দেশের সড়ক...

নিষিদ্ধ সংগঠনের টার্গেট এখন থানা এবং রাষ্ট্রীয় স্থাপনা, আছে সারা দেশের সড়ক ও নৌ যোগাযোগ বিচ্ছিন্ন করার পরিকল্পনাও

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় রাষ্ট্রীয় স্থাপনাগুলোকে লক্ষ্য করে নাশকতার আশঙ্কা করছে পুলিশ। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সংশ্লিষ্ট সূত্র বলছে, নাশকতাকারীরা থানা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পাশাপাশি সড়ক ও নৌ যোগাযোগ বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে। এ পরিস্থিতিতে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার টুঙ্গিপাড়া থানায় হামলায় পুলিশের আটটি গাড়ি ও আটটি মোটরসাইকেল পুড়ে যায়। আহত হন সাত পুলিশ সদস্য, যাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে ঢাকার পল্লবী থানা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, ৭ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১১ দিনে দেশের বিভিন্ন স্থানে ৫৭টি পরিবহনে অগ্নিসংযোগ ও ৭০টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এসব ঘটনায় ৩৫টি মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছেন ৬০ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নাশকতায় জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭১ সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহস্পতিবারের দেশব্যাপী লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকাসহ বিভিন্ন এলাকায় বাড়তি পুলিশ মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীর প্রবেশপথ, মহাসড়ক ও বিভিন্ন এলাকায় তল্লাশিচৌকি বসানো হয়েছে। দূরপাল্লার বাস, যাত্রীদের ব্যাগ ও মোটরসাইকেল তল্লাশি করা হচ্ছে।

বুধবার বাড্ডা, রামপুরা ও হাতিরঝিল এলাকায় পুলিশের তল্লাশি কার্যক্রম দেখা গেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম বলেন, কর্মসূচি ঘিরে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিরোধে পুলিশ প্রস্তুত রয়েছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি কামারুম মুনিরা জানান, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে জননিরাপত্তা বিঘ্নিত করা, সহিংসতা কিংবা চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করার কথাও বলেন তিনি

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গোপালগঞ্জে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন থাকার পরও থানায় হামলার ঘটনা ঘটেছে। তাঁর মতে, নাশকতা প্রতিরোধে শুধু বাহিনী মোতায়েন নয়, আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি বাড়ানো জরুরি।

পুলিশের সূত্রের দাবি, নাশকতার অর্থায়নে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীরা অর্থ জোগাচ্ছেন। এ অর্থের উৎস বন্ধেও কাজ চলছে। সাম্প্রতিক এক বৈঠকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে এক পুলিশ কর্মকর্তা বলেন, আগে মাঠপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতেন; এখন বিএনপির কাছ থেকে তেমন তথ্য পাওয়া যাচ্ছে না।

বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার মিন্টো রোডে সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান শফিকুল ইসলাম জানান, দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মামুন অর রশীদ (২৭), আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন মুন (৫০) এবং যুবলীগ নেত্রী মেঘলা মিলি (৪১)। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিবিপ্রধানের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে মামুন ঢাকাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় নাশকতার পরিকল্পনার কথা জানিয়েছেন। এ ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতার সমন্বয়ের ভূমিকার কথাও উঠে এসেছে বলে দাবি পুলিশের। উদ্ধার করা আলামত নিয়ে তদন্ত চলছে।

সূত্রঃ প্রথম আলো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য