Thursday, November 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরহাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া খতিব রুহুল আমিন আটক

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া খতিব রুহুল আমিন আটক

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি মো. রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়ার পর আলোচনায় এসেছিলেন তিনি।

বুধবার রাজধানীর একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একটি গোয়েন্দা সংস্থার সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলার পর থেকেই আত্মগোপনে ছিলেন মুফতি রুহুল আমিন।

SourceAmar desh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য