Sunday, November 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকগাজ্জায় ত্রাণবাহী গাড়িতে হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছে ইসরাইল

গাজ্জায় ত্রাণবাহী গাড়িতে হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছে ইসরাইল

যুদ্ধবিরতি উপেক্ষা করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইল। উপত্যকাটিতে ত্রাণবাহী গাড়িতে ড্রোন হামলা চালিয়ে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এ ছাড়া পৃথক দুই ঘটনায় আরও একজনকে হত্যা ও তিনজনকে আহত করেছে তারা।

শনিবার (২১ নভেম্বর) গাজ্জা সিটির তাল আল-হাওয়া এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য খাবার ও পানীয় বহনকারী একটি গাড়িতে ড্রোন হামলা চালায় ইসরাইলি বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাড়িটি বাস্তুচ্যুত মানুষের মধ্যে খাবার ও পানীয় বিতরণের জন্য যাচ্ছিল। এ সময় ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে গাড়িটিতে আঘাত করা হয়। এতে তিন ফিলিস্তিনিকে হত্যা করা হয়।

প্রত্যক্ষদর্শী আবু জেইন আল-দায়া জানান, গাড়িটি তাঁবুতে বসবাসকারী অসহায় ও বাস্তুচ্যুত মানুষদের মধ্যে খাবার ও পানীয় বিতরণ করত। হামলার সময় গাড়িটি শিশুদের খাবার দেওয়ার জন্য থামতে যাচ্ছিল।

তিনি বলেন, গাড়িটি গরিব মানুষ, তাঁবুতে থাকা পরিবার ও বাস্তুচ্যুতদের জন্য খাবার ও পানীয় নিয়ে যাচ্ছিল। শিশুদের খাবার দেওয়ার ঠিক আগমুহূর্তে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। যারা মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে, তারাও এখন হামলার লক্ষ্যবস্তু।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানান, গাড়িটির ভেতরে থাকা কাগজপত্রে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) লোগো ছিল। তবে সংস্থাটি জানিয়েছে, হামলার শিকার গাড়িটি তাদের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না।

এদিকে উত্তর গাজ্জার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্বদিকে হালাওয়া বাস্তুচ্যুত শিবিরে ইসরাইলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। পরে তাঁর মরদেহ গাজ্জা সিটির আল-শিফা হাসপাতালে নেওয়া হয়।

এ ছাড়া দক্ষিণ গাজ্জার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বৈদ্যুতিক সাইকেলে থাকা এক তরুণকে লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে তিনজন আহত হন। তাঁদের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে বলে আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খলিলি জানিয়েছেন।

গাজ্জা সিটি থেকে আল-খলিলি বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও সাধারণ ফিলিস্তিনিদের জীবনে এখনো কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। ইসরাইলি হামলা ও গুলিবর্ষণ এখনো তাঁদের নিত্যদিনের বাস্তবতা হয়ে রয়েছে।

২০২৫ সালের অক্টোবরে গাজ্জায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপরও উপত্যকাটিতে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।

অন্যদিকে শীতের বৃষ্টি ও বন্যায় গাজ্জার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত মানুষের তাঁবু তলিয়ে যাচ্ছে। খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের সংকটের মধ্যে নতুন করে এই দুর্যোগে বিপাকে পড়েছেন হাজারো মানুষ।

সূত্র: আল জাজিরা, রয়টার্স

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য