Friday, September 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরযুক্তরাষ্ট্রে বহুতল ভবন ধস: নিহত ৪, নিখোঁজ ১৫৯

যুক্তরাষ্ট্রে বহুতল ভবন ধস: নিহত ৪, নিখোঁজ ১৫৯

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে শহরে একটি ১২ তলা ভবন ধসের ঘটনায় অন্তত চারজন নিহতের খবর পাওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১৫৯ জন। তবে ভবনটিতে মোট কত মানুষ ছিল তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। শুক্রবার (২৫ জুন) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, নিখোঁজদের মধ্যে বেশ কিছু ল্যাটিন আমেরিকান অভিবাসী আছে বলে জানিয়েছে তাদের দূতাবাস। প্যারাগুয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্যারাগুয়ের ফার্স্ট লেডির এক আত্মীয়ও নিখোঁজ আছেন। কী কারণে এই ধস ঘটলো তা এখনো জানা যায়নি।

ভবনটি ৪০ বছর পুরনো। নির্মাণ করা হয়েছিল ১৯৮০ সালে। এতে ১৩০টি ইউনিট ছিল। এই ধসের কারণে অর্ধেক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফ্লোরিডা অঙ্গরাজ্যজুড়ে লকডাউন ঘোষণা করেছেন। ধ্বংসস্তুপের নীচ থেকে এখন পর্যন্ত অনেককে উদ্ধার করেছে উদ্ধারকারীরা বাহিনী। বাকিদের উদ্ধারেও অভিযান অব্যাহত আছে বলে জানা গেছে।

মিয়ামির পুলিশ প্রধান ফ্রেডি রামিরেজ জানান, এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মেডিকেল কর্মীদের সঙ্গে আমাদের উদ্ধারকারী বাহিনী কাজ করছে।

ইত্তেফাক/টিআর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য