Saturday, May 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবাংলাদেশের পাসপোর্ট সুদান, উত্তর কোরিয়ার মতো শক্তিশালী!

বাংলাদেশের পাসপোর্ট সুদান, উত্তর কোরিয়ার মতো শক্তিশালী!

কানাডিয়ান সংস্থা আর্টন ক্যাপিটাল দ্বারা পরিচালিত ‘গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র‌্যাঙ্কিং ২০২১’ এর তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে। তালিকাটি করা হয়েছে ‘গ্লোবাল সিটিজেনশিপ’ এর আর্থিক পরামর্শক সংস্থা আর্টন ক্যাপিটালের ‘গ্লোবাল মবিলিটি ইন্ডেক্স” এর ওপর ভিত্তি করে।

এক্ষেত্রে দুইভাবে গ্লোবাল মবিলিটি নির্ধারণ করা হয়েছে। প্রথমটি হলো, সংশ্লিষ্ট পাসপোর্টটি তার নাগরিকদের আর্থিক কেন্দ্র এবং সামাজিক-সাংস্কৃতিক কেন্দ্রের ‘প্রিডিটারমাইন্ড গ্রুপ’ এ ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ দিতে পারে কিনা। দ্বিতীয়টি হলো, ওই পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়া কতো সংখ্যক দেশে ভ্রমণ করা যেতে পারে।

সে হিসেবে তালিকায় ২০২১ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট এর মর্যাদা পেয়েছে নিউজিল্যান্ড এর পাসপোর্ট। ওই দেশের নাগরিকরা ৯২ টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন এবং ৪৪ টি দেশে অন এরাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং স্পেন। ফিনল্যান্ড, অস্ট্রিয়া, ইতালি, আয়ারল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত রয়েছে তৃতীয় স্থানে।

তালিকায় বাংলাদেশ রয়েছে ৭২ তম অবস্থানে।

বাংলাদেশের নাগরিকরা ১৫ টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন এবং ২৭ টি দেশে অন এরাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন বলে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের সাথে একই অবস্থানে (৭২ তম) রয়েছে দক্ষিণ সুদান, লিবিয়া, ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো, সুদান এবং উত্তর কোরিয়া।

তালিকায় প্রতিবেশী দেশ ভারত ৬১ তম, ভুটান ৬৩ তম এবং পাকিস্তান ৭৭ তম অবস্থানে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − 8 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য