Monday, August 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে সপ্তম দফায় ইরানের হামলা

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে সপ্তম দফায় ইরানের হামলা

জর্ডানে থাকা যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে সপ্তম দফায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, আজরাক বিমানঘাঁটিতে থাকা মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এছাড়া সেনাদের থাকার ভবন ও সামরিক সরঞ্জাম রাখার একটি বড় হ্যাঙ্গারকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোর বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।

তাদের দাবি, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের ভূখণ্ডে হামলা চালাচ্ছে। এর জবাবে তারা আগে ছয় দফা ড্রোন হামলা চালিয়েছে, আর এটি ছিল সপ্তম দফা।

ইরান আরেো বলেছে, ভবিষ্যতে তাদের স্থলভাগ, সমুদ্রসীমা বা আকাশসীমায় কোনো হামলা হলে তারা তার উপযুক্ত জবাব দেবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা আবারো ইরানে হামলা চালিয়েছে। তাদের দাবি, এই হামলার উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর জন্য ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা।

সূত্র: আনাদোলু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 11 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য