Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজেরুসালেমে উগ্রপন্থী ইসরাইলিদের পদযাত্রার জেরে সংঘর্ষ, গ্রেফতার ৫০

জেরুসালেমে উগ্রপন্থী ইসরাইলিদের পদযাত্রার জেরে সংঘর্ষ, গ্রেফতার ৫০

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পূর্ব জেরুসালেমে উগ্রপন্থী ইসরাইলিদের পদযাত্রার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উগ্রপন্থী ইসরাইলিদের এই পদযাত্রার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনি ও ইসরাইলিদের মধ্যে এই সংঘর্ষের ঘটনায় ৫০ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে ইসরাইলি পুলিশ।

বৃহস্পতিবার রাতে ইসরাইলি উগ্রপন্থী সংগঠন লেহভার আয়োজনে পূর্ব জেরুসালেমের পুরনো দুর্গ শহরের দামিশক গেটের কাছে পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় অংশ নেয়া ইসরাইলিরা ‘আরবরা মুর্দাবাদ’ স্লোগান দেয় এবং ফিলিস্তিনিদের হয়রানি করে।

উগ্র ইসরাইলিদের এই পদযাত্রার খবর শুনে কয়েক হাজার ফিলিস্তিনি দামিশক গেটের কাছে জড়ো হয়। এই সময় তারা পদযাত্রায় অংশ নেয়া ইসরাইলিদের আচরণের প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এই সময় তারা পদযাত্রায় অংশ নেয়া ইসরাইলিদের ফিলিস্তিনিদের থেকে দূরে সরিয়ে ইহুদি অধ্যুষিত পশ্চিম জেরুসালেমের দিকে ঠেলে দেয়।

ফিলিস্তিনিরা তাদের দিক থেকে ইসরাইলি পুলিশকে বাধা দেয়ার জন্য আবর্জনার স্তুপ জমা করে এবং কিছু জায়গায় আগুন জ্বালিয়ে দেয়। এছাড়া কেউ কেউ ফিলিস্তিনিদের আক্রমণ করতে আসা উগ্র ইসরাইলি নাগরিক ও ইসরাইলি পুলিশকে ছত্রভঙ্গ করতে আতশবাজি নিক্ষেপ করে।

ইসরাইলি পুলিশের বিবৃতিতে বলা হয়, সংঘর্ষের ঘটনায় তারা ৫০ জনকে গ্রেফতার করেছে। তবে তারা কী ফিলিস্তিনি না ইসরাইলি এই সম্পর্কে কিছু বিস্তারিত বলা হয়নি।

জেরুসালেমের বাসিন্দা মোহাম্মদ আবুল হামুস সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেন, ‘মসজিদুল আকসায় মাগরিব নামাজের পর ফিলিস্তিনিরা এখানে আরাম করতে ভালোবাসেন, কিন্তু দখলদাররা তা পছন্দ করে না। এটি সার্বভৌমত্বের প্রশ্ন।’

জেরুসালেমে সংঘর্ষের ঘটনায় ফিলিস্তিনি প্রেসিডেন্টের দফতর নিন্দা জানিয়ে এক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে ‘উগ্র ইসরাইলি বসতিস্থাপনকারী দলগুলোর ক্রমেই বাড়তে থাকা উস্কানির’ নিন্দা জানানো হয় এবং ‘বসতি স্থাপনকারীদের চলে আসা হামলা থেকে ফিলিস্তিনি জনগণকে রক্ষায়’ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানানো হয়।

এতে আরো বলা হয়, ‘পূর্ব জেরুসালেম ফিলিস্তিনের চিরস্থায়ী রাজধানী এবং তা অলঙ্ঘনীয় সীমারেখা।’

অপরদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস সহিংসতার নিন্দা জানিয়ে বলেছে, মসজিদুল আকসার বিরুদ্ধে এটি ইসরাইলি এক ষড়যন্ত্র।

জেরুসালেমে মার্কিন দূতাবাস সংঘর্ষের ঘটনায় ইংরেজি, আরবি ও হিব্রুতে প্রকাশিত এক বিবৃতিতে তাদের উদ্বেগের কথা জানিয়েছে।

এতে আরো বলা হয়, ‘আমরা আশা করি, সকল দায়িত্বশীল কণ্ঠ এই উস্কানির অবসান, শান্তিতে ফিরে আসা এবং জেরুসালেমের সকলের নিরাপত্তা ও মর্যাদার সম্মানের বিষয়ে প্রচার করবে।’

১৯৬৭ সালে ছয়দিনের আরব-ইসরাইল যুদ্ধের পর ইসরাইল মসজিদুল আকসাসহ পূর্ব জেরুসালেম দখল করে নেয়। ১৯৮০ সালে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধিতা উপেক্ষা করে শহরটিকে ইসরাইলের ভেতর একীভূত করে একে দেশটির রাজধানী হিসেবে ঘোষণা করে।

সূত্র : আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য