Tuesday, March 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসামরিক শক্তিতে বিশ্বে ৪৫তম বাংলাদেশ

সামরিক শক্তিতে বিশ্বে ৪৫তম বাংলাদেশ

বিশ্বে সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে চীন। বাংলাদেশ আছে ৪৫ নম্বরে। ভারতের অবস্থান চতুর্থ এবং মিয়ানমারের ৩৮তম।

বিভিন্ন দেশের সেনাবাহিনীর শক্তি নিয়ে পরিচালিত নতুন এক সমীক্ষায় এ চিত্র পাওয়া গেছে। সমীক্ষাটি চালায় প্রতিরক্ষা সংক্রান্ত ওয়েবসাইট ‘মিলিটারি ডিরেক্ট’। রোববার প্রকাশিত হয়েছে তাদের ‘আলটিমেট মিলিটারি স্ট্রেংথ ইনডেক্স’ বা চূড়ান্ত সামরিক শক্তি সূচকটি।

সূচকে ১০০-র মধ্যে ৮২ পয়েন্ট পেয়ে শীর্ষে উঠে এসেছে চীন। সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করলেও যুক্তরাষ্ট্র (৭৪ পয়েন্ট) আছে দ্বিতীয় স্থানে। রাশিয়া আছে তালিকার তৃতীয় স্থানে। তাদের পয়েন্ট ৬৯। ৬১ পয়েন্ট পেয়ে তালিকায় চতুর্থ ভারত। ভারতের পরে থাকা ফ্রান্সের পয়েন্ট ৫৮। ৪৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে যুক্তরাজ্য। এক সময়ে বিশ্বের পরাশক্তি যুক্তরাজ্য এখন ভারতের বেশ পেছনে।

মিলিটারি ডিরেক্ট জানিয়েছে, এই তালিকা নির্ধারণ করা হয়েছে অনেকগুলো বিষয় বিশ্লেষণ করে। তার মধ্যে রয়েছে সংশ্লিষ্ট দেশের সামরিক খাতের বাজেট, সক্রিয় ও নিষ্ক্রিয় সেনার সংখ্যা, পদাতিক, বিমান সেনা ও নৌবাহিনীর কর্মীসংখ্যা, গড় বেতন এবং অবকাঠামো ও অস্ত্রশস্ত্রের মতো বিষয়। বিশ্লেষণ করা হয়েছে পারমাণবিক শক্তিও। সমীক্ষায় বলা হয়েছে, সবদিক বিচার করে বিশ্বে এক নম্বরে উঠে এসেছে চীন।

প্রতিটি ক্ষেত্রের জন্য আলাদা পরিসংখ্যানও প্রকাশ করা হয়েছে ওই সমীক্ষায়। যেমন বাজেট বরাদ্দে শীর্ষে যুক্তরাষ্ট্র। সামরিক খাতে দেশটির বরাদ্দ ৭৩ হাজার ২০০ কোটি ডলার। ২৬ হাজার ১০০ কোটি ডলার বাজেট দ্বিতীয় স্থানে আছে চীনের। সমীক্ষায় বলা হয়েছে, নৌবাহিনীতে সবচেয়ে বেশি শক্তি চীনের। তাদের হাতে রয়েছে ৪০৬টি সামরিক জলযান, রাশিয়ার ২৭৮টি এবং ভারতের ২০২টি।

বিমানবাহিনীর ক্ষেত্রে ১৪ হাজার ১৪১টি আকাশযান নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে আছে রাশিয়া (৪ হাজার ৬৮২টি আকাশযান) এবং ৩ হাজার ৫৮৭টি আকাশযান নিয়ে তৃতীয় স্থানে আছে চীন।

সার্বিক সূচকে পাকিস্তান আছে ১৬ নম্বরে। এছাড়া শ্রীলঙ্কা ৭৯, নেপাল ১১৯ এবং ভুটান ১৪০ নম্বরে স্থান পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + 13 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য