Wednesday, September 9, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকঅবৈধ ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে ব্রিটেন, ফ্রান্স ও কানাডাসহ ১২ পশ্চিমা...

অবৈধ ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে ব্রিটেন, ফ্রান্স ও কানাডাসহ ১২ পশ্চিমা দেশ

দখলকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতিগুলোতে উৎপাদিত পণ্যের বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন, ফ্রান্স ও কানাডাসহ ১২টি পশ্চিমা দেশ। একই সঙ্গে এসব বসতিতে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের অব্যাহত সম্প্রসারণ ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতার নিন্দা জানিয়েছে দেশগুলো।

মঙ্গলবার ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান। ব্রিটেন, ফ্রান্স ও কানাডার পাশাপাশি তালিকায় রয়েছে আয়ারল্যান্ড, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন ও সুইডেন।

বিবৃতিতে দেশগুলো জানিয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ ইসরাইলি বসতিগুলোর পণ্যের বাণিজ্যে জাতীয় পর্যায়ে বিধিনিষেধ আরোপ, ইউরোপীয় পর্যায়ের নিষেধাজ্ঞাকে সমর্থন অথবা এ ধরনের পদক্ষেপ সক্রিয়ভাবে বিবেচনা করা হবে। সংশ্লিষ্ট দেশগুলোর নিজস্ব আইনি প্রক্রিয়া অনুযায়ী এসব ব্যবস্থা কার্যকর হবে।

এরই মধ্যে আয়ারল্যান্ড ও স্পেন অবৈধ বসতির সঙ্গে বাণিজ্য সীমিত করতে পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে ব্রিটেন নতুন করে এসব বসতিতে উৎপাদিত পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড দেশটির পার্লামেন্টে বলেন, পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে শুধু বক্তব্য দেওয়ার সময় শেষ হয়েছে, এখন কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তিনি জানান, অবৈধ বসতির পণ্য ব্রিটিশ দোকান ও সুপারমার্কেটে বিক্রি হোক, সরকার তা চায় না।

১২ দেশের যৌথ বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। এসব কর্মকাণ্ড ফিলিস্তিনি ভূখণ্ডে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটাচ্ছে।

দেশগুলো দখলদার ইসরাইল সরকারের প্রতি অবিলম্বে বসতি সম্প্রসারণ ও বেসামরিক প্রশাসনিক নিয়ন্ত্রণ বিস্তার বন্ধ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের দাবি জানিয়েছে তারা।

ব্রিটেন আরও জানিয়েছে, অবৈধ বসতি স্থাপন ও সম্প্রসারণে অর্থায়ন, নির্মাণ ও অন্যান্য সেবা দেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। পাশাপাশি ব্রিটেনে অবৈধ ইসরাইলি বসতির বিজ্ঞাপন প্রচারও নিষিদ্ধ করা হবে।

পশ্চিম তীরে ইসরাইলের বসতিগুলোকে আন্তর্জাতিক আইনে অবৈধ হিসেবে বিবেচনা করে জাতিসংঘ ও বিশ্বের অধিকাংশ দেশ। তবে দখলদার ইসরাইল এ অবস্থান প্রত্যাখ্যান করে আসছে।

সূত্র : আল-জাজিরা

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − eighteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য