Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআপাতত বাংলাদেশে আসার অনুমতি পাচ্ছেন না জাকির নায়েক

আপাতত বাংলাদেশে আসার অনুমতি পাচ্ছেন না জাকির নায়েক

ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা ড. জাকির নায়েককে আপাতত বাংলাদেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।


স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একটি প্রতিষ্ঠান ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনের জন্য জাকির নায়েককে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছিল। তাঁর ঢাকার বাইরে কিছু কর্মসূচিও ছিল। তবে বিষয়টি নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে আলোচনা ও উদ্বেগ দেখা দেয়।

বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, জাকির নায়েক বাংলাদেশে এলে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় জননিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের প্রয়োজন হবে, যা জাতীয় নির্বাচনের আগে সম্ভব নয়।

সভায় সিদ্ধান্ত হয়, চলতি সময় নির্বাচনকেন্দ্রিক ব্যস্ততা ও নিরাপত্তাজনিত কারণে তাঁর সফর অনুমোদন দেওয়া যাচ্ছে না। তবে জাতীয় নির্বাচন শেষে পরিস্থিতি অনুকূল হলে পুনর্বিবেচনা করা হতে পারে।

উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকার হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসে উসকানি ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগ তোলে ভারত সরকার। পরে তিনি দেশ ছাড়েন এবং বর্তমানে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য