Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকইসরাইলি গণহত্যা: গাজ্জায় এ পর্যন্ত নিহত ৫০,৮১০, আহত ১

ইসরাইলি গণহত্যা: গাজ্জায় এ পর্যন্ত নিহত ৫০,৮১০, আহত ১

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল কর্তৃক চালানো গণহত্যায় এ পর্যন্ত ৫০,৮১০ ‍জন ফিলিস্তিনি শাহাদতবরণ করেছেন। একই সময়ে আহত হয়েছেন অন্তত ১১৫,৬৮৮ জন।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৫৮ ফিলিস্তিনি শাহাদতবরণ করেছেন এবং আহত হয়েছেন ২১৩ জন। তাছাড়া এখনও অনেক লাশ ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছে। পর্যাপ্ত সরঞ্জামের অভাবে উদ্ধারকাজে গতি পাওয়া সম্ভব হচ্ছে না। অনেক স্থানে অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকর্মীরাও পৌঁছাতে পারছেন না। ফলে হতাহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়তে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজ্জায় ইসরাইলি হামলায় ১,৪৪৯ জন শহীদ এবং ৩,৬৪৭ জন আহত হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর লাগাতার বিমান হামলা ও বেপরোয়া আর্টিলারি গোলাবর্ষণের মাধ্যমেই এসব হতাহতের ঘটনা ঘটছে। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাজ্জার শরণার্থী শিবিরসহ হাসপাতালগুলোও।

সূত্র: এক্সপ্রেস নিউজ

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + 10 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য