Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরউগ্রবাদী বেনেট ক্ষমতা গ্রহণের ২ দিনের মাথায় ফের গাজায় হামলা চালাল ইসরায়েল

উগ্রবাদী বেনেট ক্ষমতা গ্রহণের ২ দিনের মাথায় ফের গাজায় হামলা চালাল ইসরায়েল

গত রবিবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে নবগঠিত সরকারের ওপর আস্থা ভোট অনুষ্ঠিত হয়। এই ভোটের মাধ্যমে ইসরায়েলের ক্ষমতায় বসেন দেশটির উগ্র জাতীয়তাবাদী নেতা নাফতালি বেনেট।

এর মধ্য দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহুর টানা ১২ বছরের শাসনামলের অবসান ঘটে। তবে ক্ষমতা গ্রহণের মাত্র দুই দিনের মাথায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা উপত্যকা থেকে আগুনে বেলুন ছোঁড়ার অভিযোগ তুলে ইসরায়েল এই হামলা চালায়। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা শহর থেকে বুধবার ভোরে ইসরায়েলি বিমানের হামলার শব্দ শোনা গেছে।

ইসরায়েলের ফায়ার সার্ভিস দাবি করেছে, মঙ্গলবার গাজা থেকে কয়েকটি আগুনে বেলুন ইসরায়েলের দিকে ছোঁড়া হয়, যার বিস্ফোরণে কয়েক জায়গায় আগুন ধরে যায়।

১১ দিনের যুদ্ধ শেষে গত ২১ মে ইসরায়েল এবং গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথম এ ধরনের বড় কোনও হামলার ঘটনা ঘটল। 

মঙ্গলবার ইসরায়েলের উগ্রপন্থী ইহুদিবাদীরা পবিত্র জেরুজালেম আল-কুদস শহরে পতাকা মিছিল করে। এই নিয়ে ফিলিস্তিনি জনগণ ও ইহুদিবাদীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিল। এর মধ্যেই গাজায় বিমান হামলা চালাল ইসরায়েল।

ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গাজা এবং খান ইউনূস শহরে তাদের জঙ্গিবিমানগুলো হামলা চালিয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে- যেসব জায়গায় হামলা চালানো হয়েছে সেগুলো হামাস সামরিক কাজে ব্যবহার করত।

ইসরায়েলি বিমান হামলায় গাজায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। হামাস বা গাজার অন্য প্রতিরোধকামী সংগঠনগুলো কি ধরনের ব্যবস্থা নিচ্ছে তাও স্পষ্ট নয়। তবে হামাসের একজন মুখপাত্র টুইটারে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন যে, তাদের প্রতিরোধ লড়াই অব্যাহত থাকবে এবং দখলদাররা পুরো ফিলিস্তিনি ভূখণ্ড থেকে উৎখাত না হওয়া পর্যন্ত তারা তাদের অধিকার রক্ষা করে যাবেন।

বিডি প্রতিদিন/কালাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য