Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরএবার কানাডায় ইসরায়েলি জাহাজ ভিড়তে দেয়নি বিক্ষোভকারীরা

এবার কানাডায় ইসরায়েলি জাহাজ ভিড়তে দেয়নি বিক্ষোভকারীরা

কানাডার ব্যস্ততম সমুদ্রবন্দর পোর্ট অব প্রিন্স রুপার্টে ইসরায়েলের একটি কন্টেইনার জাহাজ ভিড়তে দেননি দেশটির বিক্ষোভকারীরা। ফিলিস্তিনে বর্বর হত্যাযজ্ঞ চালানোর প্রতিবাদে জাহাজটি ভিড়তে বাধা দেন তারা। খবর প্রেস টিভির।

বন্দরে যেন ইসরায়েলের জাহাজ ভিড়তে না পারে সেজন্য বিক্ষোভকারীরা ফেয়ার ভিউ কন্টেইনার টার্মিনালের প্রবেশমুখে পিকেট লাইন তৈরি করেন এবং জাহাজটিকে প্রতিহত করে।
উত্তর আমেরিকার দেশগুলোতে এরইমধ্যে যে ‘ব্লক দ্য বোট’ আন্দোলন গড়ে উঠেছে তার সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলি এই কন্টেইনার জাহাজটি প্রতিহত করা হয়েছে। এর আগে আমেরিকার ওকল্যান্ড বন্দরে বিক্ষোভকারীরা ইসরায়েলের একটি পণ্যবাহী কার্গো জাহাজ ভিড়তে বাধা দেন। 

বিডি প্রতিদিন/হিমেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − fifteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য