Wednesday, July 15, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরউত্তর গাজার ২০টি হাসপাতাল খালি করার নির্দেশ ইসরাইলের

উত্তর গাজার ২০টি হাসপাতাল খালি করার নির্দেশ ইসরাইলের

ফিলিস্তিনের উত্তর গাজা উপত্যকার ২০টি হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে ইসরাইল। যার মধ্যে ছয়টি ইতোমধ্যেই খালি করা হয়েছে।

শনিবার ইসরাইলের এক নিরাপত্তা কর্মকর্তা বরাত দিয়ে এ কথা জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা ইসরাইলি ব্রডকাস্টিং করপোরেশনকে বলেন, ‘চারটি হাসপাতাল সরিয়ে নেয়ার নির্দেশ প্রত্যাখ্যান করেছে এবং বাকিগুলো সরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে।’

ওই কর্মকর্তা দাবি করেন, ‘প্রায় ৩০ হাজার ফিলিস্তিনি শিফা হাসপাতালের আশপাশের আশ্রয়কেন্দ্রে মানব ঢাল হিসেবে কাজ করতে এসেছিল।’

জাতিসঙ্ঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো বলেছে, গত কয়েক দিন ধরে গাজায় ইসরাইলি বোমাবর্ষণ ও অবরোধের ফলে গাজা উপত্যকায় মানবিক সঙ্কট দেখা দিয়েছে।

তবে ইসরাইলি কর্মকর্তা বলেন, ‘গাজায় কোনো মানবিক সঙ্কট নেই। এখন পর্যন্ত, উত্তর গাজা উপত্যকা থেকে দক্ষিণ গাজা উপত্যকায় সাত লাখ নাগরিককে সরিয়ে নেয়া হয়েছে।’

ইসরাইল উত্তর গাজা উপত্যকায় প্রায় ১১ লাখ ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর ছেড়ে দক্ষিণে যেতে বলেছিল।
সূত্র : মিডেল ইস্ট মনিটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 14 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য