Friday, June 5, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরউন্নত সেবার পুরস্কার পেল হারামাইন শরিফাইন

উন্নত সেবার পুরস্কার পেল হারামাইন শরিফাইন

মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদ ‘আর রিয়াসাহ আল-আম্মাহ’ মানসম্মত সেবার জন্য কিং আবদুল আজিজ অ্যাওয়ার্ড পেয়েছে। সৌদি আরবের সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের ক্যাটাগরিতে রৌপ্য পদক অর্জন করে প্রতিষ্ঠানটি। প্রাতিষ্ঠানিক মানের অগ্রগতিতে উৎসাহ দিতে এই পুরস্কার দেওয়া হয়। গত মঙ্গলবার (২০ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে কিং আব্দুল আজিজ কোয়ালিটি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ উন্নত সেবার জন্য পুরস্কারজয়ী ১৫টি প্রতিষ্ঠানের নাম ঘোষণা দেয়।

তাতে সৌদি অর্গানাইজেশন ফর স্ট্যান্ডাডারাইজেশন, মেট্রোলজি অ্যান্ড কোয়ালিটির গভর্নর ড. সাআদ বিন উসমান আল-কাসাবি জানিয়েছেন, পুরস্কারের ষষ্ঠ পর্বে প্রায় তিন শ প্রতিষ্ঠান আবেদন করেছে, যার মধ্যে ৯৬টি প্রতিষ্ঠান পুরস্কারে শর্তাবলি ও মানদণ্ড পূরণ করতে পারে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০টি সরকারি, তিনটি বেসরকারি এবং দুটি অলাভজনক প্রতিষ্ঠান মানসম্মত সেবার জন্য পুরস্কার লাভ করে। এর মধ্যে দেশটির শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বর্ণ পদক লাভ করে। তা ছাড়া মানবসম্পদ ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয়, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং পৌরসভা, গ্রামীণ ও আবাসন বিষয়ক মন্ত্রণালয় রোপ্য পদক লাভ করে। এদিকে মন্ত্রণালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে সৌদি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ফান্ড স্বর্ণ পদক লাভ করে এবং রৌপ্য পদক লাভ করে কো-অপরেটিভ হেলথ ইনস্যুরেন্স কাউন্সিল, সোস্যাল ডেভেলপম্যান্ট ব্যাংক ও দ্য জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য গ্র্যান্ড মসকো অ্যান্ড দ্য প্রফেটস মসকো।
সৌদি ভিশন-২০৩০-এর লক্ষ্যগুলোর অংশ হিসেবে জেনারেল প্রেসিডেন্সি বিভাগের উন্নয়ন পরিকল্পনা-২০২৪ বাস্তবায়নে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আগত মুসল্লিদের জন্য সর্বোচ্চ মানের সেবা প্রদান করা হয়।

কিং আবদুল আজিজ কোয়ালিটি অ্যাওয়ার্ড সৌদি আরবের সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থা এবং অলাভজনক প্রতিষ্ঠানের সেবার মানের ওপর ভিত্তি করে পুরস্কার প্রদান করে থাকে। ১৯৯৯ সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতিবছর বিভিন্ন ক্যাটগরিতে এই পুরস্কার দিয়ে আসছে।

সূত্র : সৌদি প্রেস এজেন্সি ও হারামাইন ওয়েবসাইট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − 12 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য