Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকাজাখস্তানে বিশ্বের ধর্মীয় নেতৃবৃন্দের সম্মেলন শুরু

কাজাখস্তানে বিশ্বের ধর্মীয় নেতৃবৃন্দের সম্মেলন শুরু

কাজাখস্তানের রাজধানী কাজাখে শুরু হয়েছে দুই দিনব্যাপী সপ্তম বিশ্ব ও ঐতিহ্যবাহী ধর্মীয় প্রধানদের কংগ্রেস। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) শুরু হওয়া এ সম্মেলনে বিশ্বের ৬০টি দেশের এক শ প্রতিনিধি অংশগ্রহণ করেন। করোনা-পরবর্তী সময়ে সমাজে আধ্যাত্মিক উন্নয়নে ধর্মীয় নেতাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য দেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ।

তিনি বলেন, ‘কংগ্রেস বৈশ্বিক পর্যায়ে আন্ত সভ্যতামূলক আলোচনার একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। পূর্ব ও পশ্চিমের মধ্যে সম্পর্ক তৈরির ক্ষেত্রে কাজাখস্তান একটি সেতু হয়ে দাঁড়িয়েছে। আগের চেয়ে বর্তমানে সারা বিশ্বের জন্য উন্মুক্ত আলোচনার দ্বার উম্মোচন করা অতীব জরুরি। ’


আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম ও মুসলিম কাউন্সিল অব ইলডার্সের প্রধান ড. আহমদ আল তায়্যিব। ইসলামের মধ্যপন্থী মূল্যবোধকে বিশ্বের ধর্মীয় নেতাদের সামনে তুলে ধরবেন তিনি। এ সম্মেলনে আরো রয়েছেন ক্যাথলিক চার্চ ও ভ্যাটিকান সিটির প্রধান পোপ ফ্রান্সিস, জেরুজালেমের অর্থডোক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক তৃতীয় থিওফিলোস, সৌদি আরবের ইসাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী ড. আবদুল লাতিফ বিন আবদুল আজিজ আলে শেখসহ আরো অনেকে। ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্ম ছাড়াও এখানে উপস্থিত রয়েছেন শিন্টো, বৌদ্ধ, জরথুস্ট্রিয়ান, হিন্দু ও অন্যান্য ধর্মের প্রতিনিধিরা।

উল্লখ্য, ২০০৩ সালে কাজাখস্তানের প্রেসিডেন্ট নুর সুলতান নাজারবায়েভের উদ্যোগে শান্তি-সংহতি এবং সন্ত্রাসবাদ ও চরমপন্থা প্রতিরোধে প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়। প্রথম বছর তাতে ২৩টি দেশ থেকে ১৭ জন প্রতিনিধি অংশ নেন। এরপর থেকে প্রতি তিন বছর পর দেশটির রাজধানী নুর-সুলতানে (সাবেক আস্তানা) তা অনুষ্ঠিত হয়।

 সূত্র : গালফ নিউজ ও আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − ten =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য