Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকেন এত গর্ভপাত ?

কেন এত গর্ভপাত ?

✓ ব্রিটেনে ৮১% গর্ভপাত করে অবিবাহিত মেয়েরা। আমেরিকায় প্রথম শিশুদের ৪৮% কুমারী মায়ের সন্তান। নিজের মেয়েকে গর্ভপাত। করাতে নিয়ে যেতে পারবেন তো মেরী স্টোপসে? না পারলে আজই রুখে দাঁড়ান।

✓ কাছে আসার কালচার দিয়ে আমেরিকায় গত চল্লিশ বছরে ৪৯ লক্ষ ভঙ্গুর পরিবার (লিভ টুগেদার) তৈরি করেছে। যার উদ্দেশ্যই ভেঙে যাওয়া (fragile family)। প্রথম সন্তান জন্মের পর এর ৬৫% ভেঙে যায় (Donahue et al, 2010)। দ্বিতীয় সন্তান জন্মের পর ভেঙে যায় আরও ৩০%। ফলে আমেরিকার ৪১% শিশু জারজ সন্তান। রেডি আছেন, নিজের নাতি-নাতনী জারজ মেনে নিতে? রেডি না থাকলে রুখে দাঁড়ান।

✓ আমেরিকায় প্রথম বিয়েগুলোর ৫০% ডিভোর্স হয়ে যায় (Bramlet & Mosher, 2001)। যত বিয়ে ডিভোর্স হয় তার ৪২% এর কারণ দ্বিধা ভেঙে কাছে আসার গল্প, আই মিন পরকীয়া (Janus, 1993)। রেডি আছো, নিজের ছেলেমেয়ের এই পরিণতি দেখতে? নয়তো রুখে দাঁড়ান। এই কাছে আসা নর্মাল হয়ে গেলে এই দৃশ্যই হবে আপনার পরিবারের চিত্র

✓ আমেরিকায় বছরে দশ লক্ষ গর্ভপাত। ব্রিটেনে মোট প্রেগনেন্সির ২৪% ফেলে দেওয়া হয়।ওদের বর্জ্য ব্যবস্থাপনা ভালো, আমাদের অত ভালো না। রেডি আছেন, প্রতিদিন রাস্তার পাশে নবজাতকের দেহ দেখতে? দিতে পারবেন সন্তানের প্রশ্নের জবাব: বাবা/মা, বেবিটাকে ওর আম্মু রেখে গেছে কেন? উত্তর দিতে না চাইলে রুখে দাঁড়ান।

✓ আমেরিকার ৫০% শিশু বাপ-মায়ের ডিভোর্স দেখে। ব্রিটেনে ৩৩%। ব্রোকেন ফ্যামিলির বাচ্চাদের। আত্মহত্যার হার, মানসিক সমস্যার হার, একাডেমিক খারাপ করার হার, কারাগারে যাবার হার অনেক অনেক বেশি। আপনি চান এদেশের ৫০% শিশু এমন হোক? নইলে রুখে দাঁড়ান।

এইসব কাছে আসার গল্প রুখে দাঁড়ান। চিৎকার করে বলুন, ঐ কালচার আমার চাই না। ঐ মুক্তচিন্তা, ওপেন মেন্টালিটি আমাদের দরকার নেই। আমরা আমাদের মুসলিম বাঙালি মূল্যবোধ নিয়ে ভালো আছি। পুরুষ হোন। নিজ পরিবারের মেয়েদের ও ছেলেদের ডিফেন্ড করুন এই রাক্ষস সংস্কৃতি থেকে।

১. যতক্ষণ আপনার সন্তান আপনার হোটেলে খায়, আপনার কষ্টের টাকা উড়িয়ে কাছে আসার গল্প চলবে না। লাঠি হাতে নিন।

২. সন্তানের অবৈধ প্রেমের সম্পর্ক কঠোর হস্তে দমন করুন। এখন আর সেই নীল খাম চিঠির যুগ নেই। এখন লিটনের ফ্ল্যাট আর ইমার্জেন্সি পিলের যুগ। মাইন্ড ইট। খাবার বন্ধ করে দিন। হার মানবেন না।

Note: Nshl Najmul Sorkar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য