Saturday, May 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজার হাসপাতালে বিদ্যুতের অভাবে রোগীদের মৃত্যু

গাজার হাসপাতালে বিদ্যুতের অভাবে রোগীদের মৃত্যু

ইসরাইলি সৈন্যরা এবং হামাস গাজার বৃহত্তম চিকিৎসা স্থাপনা শিফা হাসপাতালের বাইরে সংঘর্ষে লিপ্ত হয়। এই গোলাগুলির মধ্যে আটকে পড়েছেন হাজার হাজার যুদ্ধাহত লোক, চিকিৎসাকর্মী ও বাস্তুচ্যূত বেসামরিক লোকজন।

সেখানে চিকিৎসকরা বলেন, সেখানকার শেষ জেনারেটার বন্ধ হয়ে যায় যখন সেটির জ্বালানি শেষ হয়ে যায়। আর এর ফলে একটি অত্যন্ত ছোট শিশুর এবং আরো চার রোাগীর মৃত্যু হয়।

হাসপাতালের মোহাম্মদ আবু সেলমিয়া বলেন যে- এই স্থাপনাটি শনিবার বিদ্যুতইবহীন হয়ে পড়ে।

তিনি টেলিফোনে জানান, চিকিৎসার যন্ত্রপাতিগুলো সব বন্ধ হয়ে যায়। রোগীরা, বিশেষত যারা নিবিড় চিকিৎসা কেন্দ্রে ছিলেন তাদের জীবন শেষ হয়ে যায়। তিনি যখন কথা বলছিলেন তখনো ছেন থেকে বন্দুকের গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল।

এ দিকে ইসরাইলি সামরিক কর্মকর্তারা হাসপাতালের নিচে সুড়ঙ্গে অস্ত্র শস্ত্র লুকিয়ে রাখার এবং আল শিফা ও অন্যান্য হাসপাতালের নিচে তাদের কমান্ড সেন্টার স্থাপন করার অভিযোগ করে। আর এই কারণেই ওই ভবনগুলোকে সামরিক বাহিনীর লক্ষ্যবস্তু করা বৈধ ব্যাপার। তবে হামাস এবং হাসপাতালের কর্মীরা ইসরাইলের এই অভিযোগ অস্বীকার করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − ten =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য