Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকগাজ্জায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে

গাজ্জায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) এ তথ্য জানিয়েছে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সর্বশেষ আপডেটে মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ১১৩টি মরদেহ আনা হয়। এতে করে নিহতের সংখ্যা ৬০ হাজার ৩৪ জনে পৌঁছেছে।

একই সময় আহত অবস্থায় ৬৩৭ জনকে হাসপাতালে আনা হয়। এতে সবমিলিয়ে আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৪৫ হাজার ৮৭০ জনে।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় ১০ হাজার মানুষ থাকতে পারেন। যার অর্থ ইসরাইলিরা এখন পর্যন্ত গাজ্জায় যত মানুষকে হত্যা করেছে সেগুলো দিয়ে বুর্জ খলিফার মতো ছয়টি ভবন পূর্ণ করা যেতো।

এছাড়া নিহতের সংখ্যা ৬০ হাজার হওয়ার অর্থ গাজ্জার প্রতি ৩৬ জন মানুষের একজন ইসরাইলের হামলায় প্রাণ হারিয়েছেন।

ইসরাইলের অব্যাহত হামলার কারণে গাজ্জায় অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। যাদের এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। এ সংখ্যাটি ২০ হাজারের বেশি হবে বলে আশঙ্কা করা হয়।

সূত্র : আল-জাজিরা

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য