Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগুজরাটে স্কুল পিকনিকের নৌকা উল্টে ২ শিক্ষকসহ ১৪ শিক্ষার্থীর মৃত্যু

গুজরাটে স্কুল পিকনিকের নৌকা উল্টে ২ শিক্ষকসহ ১৪ শিক্ষার্থীর মৃত্যু

ভারতের গুজরাটে স্কুলের পিকনিকের নৌকা উল্টে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন শিক্ষক, বাকি ১৪ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ভাদোদারার হারনি লেকে এ দুর্ঘটনা ঘটে।


ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নৌকাটিতে ৩৪ জন শিক্ষক-শিক্ষার্থী ছিল। গুজরাটের মন্ত্রী ঋষিকেশ প্যাটেল জানিয়েছেন, এখন পর্যন্ত ১০ জন শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

নিখোঁজদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী সংস্থা এনডিআরএফ। তবে লেকের নিচে কাদা থাকায় তাদের উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে। উদ্ধারকারীরা আশঙ্কা করছেন, নিখোঁজদের কয়েকজন হয়ত কাদার মধ্যে আটকে গেছে।

এদিকে পিকনিকের নৌকা উল্টে শিক্ষক-শিক্ষার্থী নিহত হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য